- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব আব্দুস সালাম ফল ও সবুজ শাক-সবজিতে ফরমালিনের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে একটি গ্রন্থ রচনা করেন। অন্যদিকে ড. রমিজ উদ্দিন দেশের ভূমিরূপ, রাস্তাঘাট ও নদ- নদী চিহ্নিত একটি মানচিত্র ও এর নানামুখী ব্যবহারের উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। তাদের উভয়ের গবেষণার মূল্যায়ন করতে গিয়ে জনাব শায়খ আবুল হাসেম বলেন, এ ধরনের গবেষণা দ্বাদশ শতাব্দীর মুসলিম বিজ্ঞানীদের গবেষণার কথা স্মরণ করিয়ে দেয়।
উদ্দীপকে উল্লিখিত ড. রমিজ উদ্দিনের গবেষণার সাথে মুসলিম জ্ঞান-বিজ্ঞানের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ড. রমিজ উদ্দিনের গবেষণার সাথে মুসলিম জ্ঞান- বিজ্ঞানের অন্যতম শাখা ভূগোলশাস্ত্রের মিল রয়েছে।
মুসলিম মনীষীদের ভূগোলবিষয়ক জ্ঞানের উৎস ছিল পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও আল-কুরআন। মুসলিম ভূগোলবিদদের মধ্যে মুসা আল খাওয়ারেজমি পৃথিবীকে সাতটি ভূখণ্ডে বিভক্ত করেন। ইবনে খুরদাদ আরবের প্রধান বাণিজ্যপথ এবং চীন, জাপান ও কোরিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা করেন। মুসলিম মনীষী আল-ইয়াকুবী তার 'কিতাবুল বুলদান' গ্রন্থে আরব থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত এলাকার নগরসমূহের বস্তুনিষ্ঠ বিবরণ তুলে ধরেন। আল মুকাদ্দাসী ছিলেন শ্রেষ্ঠতম ভূগোলবিদ। সমুদ্রতত্ত্বের ওপর 'আকবার আল-জামারি' নামে তার একটি তথ্যবহুল বই রয়েছে। এছাড়া আল-বিরুনী নদীর ভূসংস্থান, ভূতত্ত্ব, জোয়ারভাটা, ভূমি পরিমাপমূলক কাজ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
উদ্দীপকে উল্লেখিত ড. রমিজ উদ্দিন দেশের ভূমিরূপ, রাস্তাঘাট ও নদ- নদী চিহ্নিত একটি মানচিত্র প্রস্তুত ও এর নানামুখী ব্যবহারের উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। এগুলো মূলত ভূগোল বিষয়ক কর্মকাণ্ড। তাই বলা যায়, ড. রমিজ উদ্দিনের গবেষণার সাথে মুসলিম জ্ঞান-বিজ্ঞানের ভূগোলশাস্ত্রের মিল রয়েছে।

