• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • কাবুলের শেষ প্রহরে (ভ্রমণ-কাহিনি)
কাবুলের শেষ প্রহরে (ভ্রমণ-কাহিনি)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বর্ণনামূলক প্রশ্ন- ০২

আবদুর রহমান কেন চুপ থাকাটাই পছন্দ করছে? তোমার পঠিত গল্পের আলোকে ব্যাখ্যা কর।

বেদনাহত মন নিয়ে অশ্রুসিক্ত হয়ে আছে বলে আবদুর রহমান কথা বলতে পারছে না। তাই সে চুপ করে থাকাটাই পছন্দ করছে।

সৈয়দ মুজতবা আলীর 'কাবুলের শেষ প্রহরে' একটি ভ্রমণ-কাহিনিমূলক রচনা। কর্মসূত্রে তিনি যখন আফগানিস্তানের কাবুলে অবস্থান করছিলেন তখনকার একটি বিষয়কে কেন্দ্র করে রচনাটি লিখিত। এ সময় আবদুর রহমান নামের এক গৃহপরিচারক লেখকের দেখভাল করত। প্রভু-ভূত্যের বাইরেও যে মানুষে মানুষে একটি উদার মানবিক সম্পর্ক তৈরি হতে পারে রচনাটি এর জ্বলন্ত উদাহরণ। আবদুর রহমান লেখকের প্রতি ছিল অতি যত্নশীল। একসময় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সংকট থেকে পরিত্রাণের জন্য লেখককে নিজ দেশে ফিরে আসতে হয়। কিন্তু চলে যেতে হবে জেনে আবদুর রহমান শোকাহত হয়। সে লেখকের দুহাত নিজের চোখের ওপর চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে। রাস্তায় চলার সময় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য লেখক দু'একবার তার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু আবদুর রহমান অশ্রুসিক্ত, বেদনাহত হওয়ায় কিছুই বলতে পারে না। তাই চুপ করে থাকে।

আবদুর রহমান ও লেখকের মধ্যকার উদার মানবিক মূল্যবোধের সম্পর্কই বিদায়বেলায় এক আবেগঘন অবস্থার সৃষ্টি করে যা সকল মানুষের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()