• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের সরকারব্যবস্থা
বাংলাদেশের সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'X' নামক প্রতিষ্ঠানটি দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। এই প্রতিষ্ঠানটি দেশের আইনবিষয়ে সকল কার্যাদি সম্পাদন করে। এই বিভাগটি সরকারের আয়-ব্যয়ের বাৎসরিক হিসাব পাস করে। অন্যদিকে 'Y' নামক প্রতিষ্ঠানটি জনগণের প্রধান অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের রাষ্ট্রপ্রধান কোনো আইনের ব্যাখ্যা চাইলে এ বিভাগ উক্ত বিষয়ে পরামর্শ দান করে থাকে।

জেলা প্রশাসককে কালেকটর বলা হয় কেন?

একজন জেলা প্রশাসক প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি জেলার সরকারি রাজস্ব আদায় করেন বলে তাকে 'কালেকটর' বলা হয়। জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার, সে কারণে তিনি 'কালেকটর' নামে পরিচিত।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()