- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'X' নামক প্রতিষ্ঠানটি দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। এই প্রতিষ্ঠানটি দেশের আইনবিষয়ে সকল কার্যাদি সম্পাদন করে। এই বিভাগটি সরকারের আয়-ব্যয়ের বাৎসরিক হিসাব পাস করে। অন্যদিকে 'Y' নামক প্রতিষ্ঠানটি জনগণের প্রধান অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের রাষ্ট্রপ্রধান কোনো আইনের ব্যাখ্যা চাইলে এ বিভাগ উক্ত বিষয়ে পরামর্শ দান করে থাকে।
আইনের অনুশাসন রক্ষায় উদ্দীপকের 'Y' প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।
আইনের অনুশাসন রক্ষায় উদ্দীপকের 'Y' প্রতিষ্ঠান তথা বিচারবিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
উদ্দীপকে বলা হয়েছে, 'Y' নামক প্রতিষ্ঠানটি জনগণের প্রধান অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের রাষ্ট্রপ্রধান কোনো আইনের ব্যাখ্যা চাইলে এ বিভাগ উক্ত বিষয়ে পরামর্শ দান করে থাকে। এ বিষয়গুলো বিচারবিভাগকে নির্দেশ করে। কারণ বিচারবিভাগই নাগরিকের প্রধান অধিকার তথা মৌলিক অধিকার রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। সেইসাথে রাষ্ট্রপতি আইনের কোনো ব্যাখ্যা চাইলে বিচারবিভাগের অন্তর্ভুক্ত সুপ্রিম কোটের আপিল বিভাগ এ বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করে।
আইনের শাসন অর্থ হলো আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইনানুযায়ী। শাসন করা। এ অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সকলের জন্য একই প্রকার আইন প্রযোজ্য। আইনের অনুশাসন রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিচারবিভাগ। বিচারবিভাগ নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করে থাকে। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি বিচারবিভাগের দ্বারস্থ হতে পারেন এবং রিট আবেদন করতে পারেন। কোনো নাগরিক যদি নিম্ন আদালতের রায়ে। সন্তুষ্ট না হন তবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন। তাছাড়া বিচারবিভাগ সুয়োমোটো রুল জারি করে নাগরিকের অধিকার রক্ষায় ভূমিকা রাখে। বিচারবিভাগের এসব কাজ আইনের অনুশাসন রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে।
পরিশেষে বলা যায়, ন্যায়বিচার ও আইনের অনুশাসন প্রতিষ্ঠায় বিচারবিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

