• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের সরকারব্যবস্থা
বাংলাদেশের সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মিতুর দাদা রহমত আলী এবং বাবা কেরামত আলী। পরিবারের সকলে তার দাদাকে শ্রদ্ধা ও সম্মান করেন। কিন্তু তার বাবার আদেশে বাড়ির সকল কার্যক্রম পরিচালিত হয়। সর্বময় কর্তা হিসেবে সমস্ত দায়িত্ব পালন করেন কেরামত আলী। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে তার বাবা রহমত আলীর পরামর্শ গ্রহণ করেন।

সরকারের তিনটি বিভাগের মধ্যে অন্যতম কোনটি? ব্যাখ্যা করো।

সরকারের তিনটি বিভাগের অন্যতম হলো 'আইনসভা'। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটি এককক্ষ বিশিষ্ট এবং এর মোট সদস্য সংখ্যা ৩৫০। সংসদ পরিচালনার জন্য একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন। জাতীয় সংসদ যেকোনো নূতন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। সংসদের সংখ্যাগরিষ্ঠের সদস্যের ভোটে যেকোনো বিল আইনে পরিণত হয়। আইন প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের আইনসভা সার্বভৌম ক্ষমতা ভোগ করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()