- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মিতুর দাদা রহমত আলী এবং বাবা কেরামত আলী। পরিবারের সকলে তার দাদাকে শ্রদ্ধা ও সম্মান করেন। কিন্তু তার বাবার আদেশে বাড়ির সকল কার্যক্রম পরিচালিত হয়। সর্বময় কর্তা হিসেবে সমস্ত দায়িত্ব পালন করেন কেরামত আলী। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে তার বাবা রহমত আলীর পরামর্শ গ্রহণ করেন।
মিতুর দাদা রহমত আলী দ্বারা শাসনবিভাগের কোন ব্যক্তিকে বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের মিতুর দাদা রহমত আলীকে দ্বারা শাসনবিভাগের 'রাষ্ট্রপতিকে' বোঝায়। বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন শাসনবিভাগের সর্বোচ্চ ব্যক্তি। সরকারের যাবতীয় কাজ তাঁর নামে পরিচালিত হয়। রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে কমপক্ষে ৩৫ বছর বয়স্ক হতে হয়। তাঁর কার্যকাল ৫ বছর। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁর সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য পরিচালনা করেন।
উদ্দীপকে বলা হয়েছে, মিতুর দাদা রহমত আলীকে পরিবারের সবাই শ্রদ্ধা ও সম্মান করেন। কিন্তু তার বাবা কেরামত আলীর আদেশে বাড়ির সকল কার্যক্রম পরিচালিত হয়। এখানে মি. রহমত আলী শাসনবিভাগের রাষ্ট্রপতির প্রতিচ্ছবি। কারণ রাষ্ট্রপতি সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে সকল কার্যক্রম পরিচালিত হয়। সুতরাং বলা যায়, রহমত আলীর দ্বারা শাসনবিভাগের রাষ্ট্রপতিকে বোঝানো হয়েছে।

