- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
চপল বাবা-মার সাথে জাতীয় জাদুঘরে গিয়ে একটি গ্যালারিতে সুলতানি ও মোগল আমলের তামা-বুপার মুদ্রা, কারুকাজ করা পোশাক, যুদ্ধে ব্যবহারের হাতিয়ার দেখে। পরে তারা পুরনো ঢাকার একটি উদ্যানে গিয়ে ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্রের। শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম আন্দোলনের কথা জানতে পারে যা উক্ত উদ্যানের সাথে সম্পর্কিত। উক্ত আন্দোলনে এদেশীয় দেশপ্রেমিক সৈনিকরা জীবন দেয়।
চপলের পরিবারের দেখা জাদুঘরের জিনিসগুলো কোন সম্পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
চপলের পরিবারের দেখা জাদুঘরের জিনিসগুলো প্রত্নসম্পদের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে উল্লিখিত চপল বাবা-মার সাথে জাতীয় জাদুঘরে গিয়ে একটি গ্যালারিতে সুলতানি ও মোগল আমলের তামা-রূপার মুদ্রা, কারুকাজ করা পোশাক, যুদ্ধে ব্যবহারের হাতিয়ার দেখে। চপলের পরিবারের দেখা এ সমস্ত উপাদান থেকে আমাদের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। এগুলো হচ্ছে প্রত্নসম্পদের অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিভিন্ন স্থানে পাওয়া প্রত্ননিদর্শনগুলো জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। ঢাকার জাতীয় জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রভৃতিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদগুলো সংরক্ষণ করা আছে। সংরক্ষিত এসব প্রত্ননিদর্শন পরিদর্শনের মাধ্যমে আমরা আমাদের অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তৃত ধারণা লাভ করতে পারি। তাই পরোক্ষভাবে এসব প্রত্ননিদর্শন আমাদের জাতীয়তা ও দেশপ্রেম বৃদ্ধিতে সহায়তা করে।
তাই বলা যায়, চপলের পরিবারের দেখা জাদুঘরের জিনিসগুলো প্রত্নসম্পদেরই অন্তর্ভুক্ত।

