- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রত্নতত্ত্বের নিদর্শন। ছড়িয়ে আছে। এগুলোর মধ্যে ইংরেজ নির্মমতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আন্টাঘর ময়দান। আবার ঐতিহ্যের স্মারক হিসাবে মসলিন, জামদানী, বিখ্যাত পানাম নগর। যেগুলো আমাদের ঐতিহ্যের ও সংস্কৃতির ইতিহাস।
উদ্দীপকে ইংরেজ নির্মমতার সাথে সম্পর্কিত ঐতিহাসিক ঘটনাটি। ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইংরেজ নির্মমতার সাথে সম্পর্কিত ঐতিহাসিক ঘটনাটি হলো সিপাহি বিদ্রোহ।
উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আবদুল গণি সদরঘাট এলাকায় একটি পার্ক তৈরি করে ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে এ জায়গাটির নাম ছিল আন্টা ঘর ময়দান। আন্টাঘর ময়দানের নামের সঙ্গে জড়িয়ে আছে ১৮৫৭ সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। ১৮৫৭সালে ব্রিটিশ সেনাবাহিনীর এদেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। ইংরেজরা একে বলে সিপাহি বিদ্রোহ। যুদ্ধে ভারতীয় সৈন্যরা পরাজিত হয়। বিদ্রোহী সৈন্যরা যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দি হয় তাদের ইংরেজরা এই আন্টাঘর ময়দানে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দেয়। এই ঘটনার ঠিক একশো বছর পর ১৯৫৭ সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক।

