- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রত্নতত্ত্বের নিদর্শন। ছড়িয়ে আছে। এগুলোর মধ্যে ইংরেজ নির্মমতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আন্টাঘর ময়দান। আবার ঐতিহ্যের স্মারক হিসাবে মসলিন, জামদানী, বিখ্যাত পানাম নগর। যেগুলো আমাদের ঐতিহ্যের ও সংস্কৃতির ইতিহাস।
উদ্দীপকের "প্রত্নসম্পদগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক ও বাহক, তাই এগুলি যথাযথ সংরক্ষণ করা প্রয়োজন"-বিশ্লেষণ কর।
উদ্দীপকের প্রত্নসম্পদগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক ও বাহক, তাই এগুলো যথাযথ সংরক্ষণ করা প্রয়োজন।
কোনো দেশ বা জাতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন সে দেশ বা জাতির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস উৎস বা উপাদান হিসেবে স্বীকৃত। বাংলাদেশে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় তার মধ্যে কার্জন হল, পানাম নগর, সরদার বাড়ি উল্লেখযোগ্য। বাংলার তাঁত শিল্পের সুনাম বহুকালের। মসলিন জামদানি সেসময় থেকেই বিশ্বব্যাপী সমাদৃত। যা আজও আমাদের ঐতিহ্যের সাথে আজও মিশে আছে। ঢাকায় প্রাচীন স্থাপত্যকীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন হলো নওয়াবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। ইংরেজ আমলে তৈরি কার্জন হল স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল কীর্তি হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে। সোনারগাঁয়ের পানাম নগরে উনিশ শতকের ধনী ব্যবসায়ীদের নির্মিত অনেক ইমারতের মধ্যে আজও ৫২টি ইমারত টিকে আছে। ১৯০১ সালে নির্মিত হয়েছে বড় দুটি প্রাসাদ নিয়ে সরদার বাড়ি। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি, দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাই প্রত্নসম্পদগুলো আমাদের যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন।

