• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

শিক্ষার্থীরা তোমরা কী লক্ষ করেছ, শিক্ষাদীক্ষায়। চিন্তাচেতনায় আমরা আজ কতদূর এগিয়েছি? এটা সম্ভব হয়েছে ১৯৪৭-এর পূর্বে এদেশ শাসনকারী একটি বিশেষ সুবিধাভোগী শ্রেণির স্বার্থ হাসিলের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। এদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে মানুষের মধ্যে একদিকে যেমন জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে, অপরদিকে তারা আধুনিক চিন্তা-চেতনায় জাগরিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।

'গৃহীত পদক্ষেপগুলোর মাধ্যমে এদেশের মানুষ আধুনিক চিন্তা-চেতনায় জাগরিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়'- উক্তিটি বিশ্লেষণ কর।

ইংরেজদের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক ও প্রধান প্রধান পদক্ষেপগুলোর মাধ্যমে এদেশের মানুষ আধুনিক চিন্তাচেতনায় জাগরিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থ।

ইংরেজরা যদিও ভারতে তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এসব পদক্ষেপ গ্রহণ করেছিল তথাপি শিক্ষা থেকে শুরু করে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের দ্বার উন্মোচন করার ফলে এদেশের কিছু নাগরিক শিক্ষিত ও সচেতন হয়ে ওঠে। তাদের গৃহীত সকল কাজের বাস্তবায়নের জন্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি অনুগতশ্রেণি তৈরি হতে থাকে। এজন্য তারা বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান তৈরি করতে থাকে। ইংরেজদের উদ্দেশ্য সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে * এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। - এদেশে প্রবল আকারে জ্ঞান চর্চা শুরুর মাধ্যমে বহুদিনের কুসংস্কার তারা ছুঁড়ে ফেলতে থাকে। মুদ্রণযন্ত্রের স্থাপনের মধ্য দিয়ে বাংলার মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয়। বইপুস্তক ছেপে জ্ঞানচর্চাকে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া ও স্থায়িত্ব দেওয়ার পথ সুগম হয়। সমাজের অনাচার ও শাসক শ্রেণির অবিচারের বিরুদ্ধে তারা কঠোর ভাষায় সমালোচনা শুরু করে। বাঙালির এ নবজাগরণ সমগ্র দেশেই ছড়িয়ে যায়। পরবর্তীতে এসব শিক্ষিত শ্রেণির হাত ধরে ইংরেজদের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষ জুড়ে বিদ্রোহ শুরু হয়।

পরিশেষে বলা যায়, ইংরেজদের গৃহীত পদক্ষেপগুলো ভারতের জনসাধারণকে আধুনিক চিন্তা-চেতনায় জাগরিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()