• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

নিচের ছকচিত্র দুটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ছক-১
ছক-২
১. স্কুল
১. স্বদেশি আন্দোলন
২. কলেজ
২. অসহযোগ আন্দোলন
৩. মাদ্রাসা
৩. সশস্ত্র আন্দোলন
৪. বিশ্ববিদ্যালয়

ছক-১ এ উল্লিখিত বিষয়টি বাংলার ইতিহাসে কোন ঘটনাকে প্রতিফলিত করেছে? ব্যাখ্যা কর।

প্রদত্ত ছক-১ এ উল্লিখিত বিষয়টি বাংলার ইতিহাসে শিক্ষার উন্নয়ন এবং নবজাগরণের ঘটনাকে প্রতিফলিত করেছে।

১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশ দখল করে নেয়। এর আগে এ অঞ্চল স্থানীয় ও ধর্মীয় শিক্ষায় যথেষ্ট সমৃদ্ধ ছিল। মক্তব, মাদরাসা ও টোল কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান এদেশের প্রতিটি গ্রামে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু তা ছিল প্রাচীন পদ্ধতির শিক্ষা ব্যবস্থা, যার অধিকাংশ আবার বন্ধ করে ইংরেজ শাসন আমলের প্রথমদিকে দেওয়া হয়। ফলে এ অঞ্চলে শিক্ষার সংকট প্রকট আকার ধারণ করে। ইংরেজরা তাদের মতো করে আধুনিক শিক্ষা বিস্তারের জন্য প্রদত্ত ছক-১ এ উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থাপন করে। ধীরে ধীরে এর পরিধি বিস্তার লাভ করে। সেই সাথে মানুষের মধ্যে সচেতনতা বোধও জাগ্রত হয়। সৃষ্টি হয় নবজাগরণের। ফলে এক সময় মানুষ শোষণের বিরুদ্ধে ঐক্যবন্ধ হয়ে আন্দোলন শুরু করে এবং ভারতবর্ষ স্বাধীন হয়।

অতএব প্রদত্ত ছক-১ এর বিষয়গুলো শিক্ষার উন্নয়ন এবং নবজাগরণের ঘটনাকেই ইঙ্গিত করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()