• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জমিদার হাশেম আলীর মৃত্যুর পর তার স্ত্রী সন্তানদ্বয়ের উপর দায়িত্ব বণ্টন করে দেন। তিনি তার নিজপুত্র খালেদের উপর রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব এবং সৎপুত্র সামাদের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব ন্যস্ত করেন।

ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায়?

সাধারণত এক দেশের মানুষ অন্য দেশের ওপর শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে তাকে ঔপনিবেশিক শাসন বলা হয়। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে- দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না। অর্থাৎ ঔপনিবেশিক শাসকগণ কতিপয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অন্য দেশের ওপর শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং সুবিধামতো সময়ে তারা আবার নিজ দেশের ফিরে যায়। এভাবে অন্য কোনো দেশের ওপর কর্তত্ব প্রতিষ্ঠাকে ঔপনিবেশিক শাসন বলে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()