• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জমিদার হাশেম আলীর মৃত্যুর পর তার স্ত্রী সন্তানদ্বয়ের উপর দায়িত্ব বণ্টন করে দেন। তিনি তার নিজপুত্র খালেদের উপর রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব এবং সৎপুত্র সামাদের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব ন্যস্ত করেন।

উদ্দীপকের ঘটনাটি কোন ঐতিহাসিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উদ্দীপকের ঘটনাটি রবার্ট ক্লাইভ প্রবর্তিত ঐতিহাসিক 'দ্বৈত শাসন' ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

১৭৬৫ সালে ক্লাইভ দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। এরপর তিনি বাংলার নবাবকে বৃত্তিভোগীতে পরিণত করে এই দ্বৈত শাসন চালু করেন। উদ্দীপকে হাশেম আলী জমিদার যেমন তার নিজ পুত্র ও সৎ পুত্রকে দায়িত্ব ভাগ করে দেন যথাক্রমে রাজস্ব আদায় ও প্রতিরক্ষা এবং শাসন ও বিচার বিভাগ। তদুপ ক্লাইভ তার দ্বৈত শাসন নামক অদ্ভুত শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলার নবাবের ওপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির ওপর। এ ঐতিহাসিক ঘটনাটি এবং উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি যেন মুদ্রার এপিঠ ওপিঠ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()