• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বাংলাদেশের সেক্টরভিত্তিক মানচিত্র

বাংলাদেশের সেক্টরভিত্তিক মানচিত্র

"মানচিত্রের 'A' চিহ্নিত সেক্টরের একটি স্থান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে বিশেষ ভূমিকা পালন করেছিল" উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

মানচিত্রের 'A' চিহ্নিত সেক্টরের একটি স্থান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে বিশেষ ভূমিকা পালন করেছিল'- উক্তিটি যথার্থ।

এ সেক্টরটি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে এ সেক্টরাধীনে অবস্থিত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র তথা স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র বিশেষ ভূমিকা পালন করেছিল। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী পরিচালিত অপারেশন সার্চলাইট-এর পর রাজনৈতিক সংকট ও নেতৃত্বশূন্য অবস্থা চলছিল। এমন পরিস্থিতিতে তৎকালীন মেজর জিয়াউর রহমান মৃত্যুর ঝুঁকি নিয়ে ২৬শে মার্চ তারিখে চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। বেতারে, প্রচারিত স্বাধীনতার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচন্ড আশা ও উদ্দীপনার সৃষ্টি করে। সকলেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য উদগ্রীব হয়ে ওঠে। তাছাড়া এ বেতার কেন্দ্র থেকে খবর পাঠ, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা পাঠ, নাটক, কথিকা এবং অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান 'চরমপত্র' ও 'জল্লাদের দরবার' ইত্যাদি রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে সহায়তা করেছে, সাহস জুগিয়েছে, জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করেছে।

সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()