• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জুয়েল একজন ব্যবসায়ী। সে দেশে-বিদেশে ব্যবসায় পরিচালনা করে। সৌদি আরবেও তার দুটি দোকান আছে। এভাবে সে অনেক টাকা উপার্জন করে। তার ভাই মহসিন একজন ধনী ব্যক্তি। তিনি সবসময় তার এলাকার কল্যাণ চান। এজন্য তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে তার এলাকার মানুষ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নেয়। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাগ্রহণে সহায়তা করেন।

মাথাপিছু আয় কী?

একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই মাথাপিছু আয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মহসিনের কাজের গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপকে মহসিন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মহসিন তার প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এলাকার মানুষকে দক্ষ করে তুলছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করছে। যা জনগণকে মানব সম্পদে রূপান্তর করছে। রাষ্ট্র ও সমাজের কল্যাণে কাজ করতে পারে এমন মানুষই হলো মানব সম্পদ। শারীরিক শ্রম বা মেধা দিয়ে দেশের জন্য উৎপাদন বা সেবা দানে ভূমিকা পালনকারী ব্যক্তিবর্গ হলো মানবসম্পদ। তবে অদক্ষ মানুষকে দক্ষ করে গড়ে তুলতে পারলেই এ সম্পদের উন্নয়ন ঘটে। তাই অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমেই মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। আর মানব সম্পদের কর্মপ্রচেষ্টাই অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। মহসিন তার এলাকার মানুষের প্রশিক্ষণ দেওয়ায় তারা কাজে দক্ষ হয়ে উঠছে। আবার শিশুদেরকে শিক্ষিত করার মাধ্যমেও তারা মানবসম্পদে পরিণত হচ্ছে। তার এলাকার মানুষদের এ দক্ষতা ও শিক্ষা নিজ এলাকার পাশাপাশি পুরো দেশের উৎপাদন ও সেবা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। যা স্বাভাবিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব রাখে।

সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মহসিনের কাজ অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

#

আমাদের কৃষিখাতকে উন্নত করা প্রয়োজন কেন?

বাংলাদেশের অর্থনীতি কৃষিপ্রধান অর্থনীতি হিসেবে পরিগণিত হয়ে আসছে। দেশের রপ্তানি আয়ে কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। খাদ্যশস্য কৃষিখাতের অন্যতম প্রধান উৎপন্ন দ্রব্য। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে কৃষিখাতকে উন্নত করতে পারলে আমাদের আতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে ও জাতীয় আয় বৃদ্ধি পাবে। আর তাই আমাদের কৃষিখাতকে উন্নত করা প্রয়োজন।

#

জুয়েলের কাজটি অর্থনীতির কোন সূচকের মধ্যে পড়ে? ব্যাখ্যা কর।

উদ্দীপকে ব্যবসায়ী জুয়েলের কাজটি অর্থনীতির মোট জাতীয় উৎপাদনের মধ্যে পড়ে।

একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছর) যেসব দ্রব ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। সুতরাং একটি দেশের নাগরিক নিজ দেশসহ বিশ্বের যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসাবে বিবেচিত হয়। জিএনপি হিসাব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। যেমন- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি বাস করে অর্জিত অর্থের যে পরিমাণ বৈধপথে বাংলাদেশে পাঠায় তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হবে। উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ী জুয়েল দেশে বিদেশে ব্যবসায় পরিচালনা। করে। সৌদি আরবে তার দুটি দোকান আছে। এভাবে সে অনেক টাকা। উপার্জন করে। আর তার উপার্জিত টাকা দেশের অর্থনীতিতে যুক্ত হয়। তাই বলা যায়, জুয়েলের কাজটি অর্থনীতির জিএনপি সূচকের মধ্যে পড়ে।