- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলাদেশের অর্থনীতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জুয়েল একজন ব্যবসায়ী। সে দেশে-বিদেশে ব্যবসায় পরিচালনা করে। সৌদি আরবেও তার দুটি দোকান আছে। এভাবে সে অনেক টাকা উপার্জন করে। তার ভাই মহসিন একজন ধনী ব্যক্তি। তিনি সবসময় তার এলাকার কল্যাণ চান। এজন্য তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে তার এলাকার মানুষ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নেয়। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাগ্রহণে সহায়তা করেন।
জুয়েলের কাজটি অর্থনীতির কোন সূচকের মধ্যে পড়ে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ব্যবসায়ী জুয়েলের কাজটি অর্থনীতির মোট জাতীয় উৎপাদনের মধ্যে পড়ে।
একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছর) যেসব দ্রব ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। সুতরাং একটি দেশের নাগরিক নিজ দেশসহ বিশ্বের যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসাবে বিবেচিত হয়। জিএনপি হিসাব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। যেমন- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি বাস করে অর্জিত অর্থের যে পরিমাণ বৈধপথে বাংলাদেশে পাঠায় তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হবে। উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ী জুয়েল দেশে বিদেশে ব্যবসায় পরিচালনা। করে। সৌদি আরবে তার দুটি দোকান আছে। এভাবে সে অনেক টাকা। উপার্জন করে। আর তার উপার্জিত টাকা দেশের অর্থনীতিতে যুক্ত হয়। তাই বলা যায়, জুয়েলের কাজটি অর্থনীতির জিএনপি সূচকের মধ্যে পড়ে।

