• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব রকিব 'X' দেশে চাকরি করেন। দেশটিতে তার মতো অনেক বাংলাদেশি থাকেন। পৃথিবীর অনেক দেশে তার মতো অনেকে চাকরি করেন। ২০১৫-১৬ অর্থবছরে এসব মানুষের ১২,২৫৫ মিলিয়ন ডলার তাদের পরিবারের নিকট পাঠিয়েছে। জনাব রকিব জানতে পেরেছেন 'X' দেশটির জাতীয় আয় ৪৫০০০০ কোটি ডলার এবং লোকসংখ্যা ১২ কোটি।

উদ্দীপকের তথ্য অনুযায়ী 'X' দেশটির মাথাপিছু আয় নির্ণয় কর।

উদ্দীপকের 'X' দেশটির জাতীয় আয় ৪,৫০,০০০ কোটি ডলার এবং লোকসংখ্যা ১২ কোটি।

আমরা জানি, একটি দেশের মোট ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদনের যোগফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে 'মাথাপিছু' আয় পাওয়া যায়।

মাথাপিছু আয় =কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় বছরের মোট জনসংখ্যামাথাপিছু\:আয়\:=\frac{কোনো\:নির্দিষ্ট\:বছরের\:মোট\:জাতীয়\:আয়}{ঐ\:বছরের\:মোট\:জনসংখ্যা}​​

উদ্দীপকে জনাব রাকিব জানতে পেরেছেন 'X' দেশটির জাতীয় আয় ৪,৫০,০০০ কোটি ডলার এবং লোকসংখ্যা ১২ কোটি।
সুতরাং 'X' দেশের মাথাপিছু আয়

X দেশের মাথাপিছু আয় =,৫০,০০০ কোটি ডলার১২ কোটি 'X'\:দেশের\:মাথাপিছু\:আয়\:=\frac{৪,৫০,০০০\:কোটি\:ডলার}{১২\:কোটি\:}​  

= ৩৭,৫০০ ডলার

তাই বলা যায়, 'X' দেশের মাথাপিছু আয় ৩৭,৫০০ ডলার।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()