• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

প্রায় এক বছর হলো বাজিতপুর নিবাসী কেরামত আলীর ছোট মেয়ে বিজলীর সাথে মনোহরপুর গ্রামের হোসেন মিয়ার একমাত্র ছেলে হাশিমের বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই হাশিমের পরিবার বিজলীর উপর অমানবিক অত্যাচার ও নির্যাতন শুরু করেছে। বিজলীর অপরাধ-বিয়ের সময় তার বাবা প্রতিশ্রুতি অনুযায়ী যৌতুকের সমস্ত টাকা পরিশোধ করতে পারেনি। তাই বিজলীকে নীরবে সহ্য করতে হচ্ছে এ নির্যাতন।

অনুপমের মামার মন কীভাবে নরম হলো?

হরিশের সরস রসনার গুণে অনুপমের মামার মন নরম হলো।

বন্ধু হরিশের কাছে সুন্দরী পাত্রীর সন্ধান পেয়ে অনুপমের মন বিয়ের জন্য উতলা হয়ে উঠেছিল। কিন্তু এই শুভ কাজ সম্পাদনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তার মামা। অতি সাবধানী ও চতুর স্বভাবের এই ভদ্রলোকটি ভাগ্নের বিয়েতে কতিপয় শর্ত জুড়ে দেন। এত কিছু মেনে অনুপমের জন্য পাত্রী পাওয়াই দুরূহ হয়ে উঠেছিল। কিন্তু হরিশের মুখে পাত্রীপক্ষের বর্ণনা শুনে অনুপমের মামা বিয়েতে মত দেন। মূলত হরিশের বাকচাতুর্যের কারণেই এই আপাত অসম্ভব কাজটি সমাধা হয়েছিল।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()