- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
নিঝুম আর অহনা পরস্পরকে গভীরভাবে ভালোবাসে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। কিন্তু নিঝুমের পরিবার সেটা মেনে নেয় না। কারণ, নিঝুম শিক্ষিত এবং ধনী পরিবারের একমাত্র সন্তান। অপরদিকে, অহনার পরিবার অত্যন্ত দরিদ্র। নিঝুম পরিবারের সম্মতিতে অন্যত্র বিয়ে করে এবং একসময় অহনাকে ভুলে যায়। অহনার দিন কাটে কষ্টের সমুদ্রে। কারণ, সত্যিকারের ভালোবাসা কখনও মরে না।
উদ্দীপকের নিঝুমের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের কী বৈসাদৃশ্য রয়েছে লেখ।
উদ্দীপকের নিঝুমের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের চরিত্রগত বৈসাদৃশ্য বিদ্যমান।
ভালোবাসা স্বর্গীয় দান। প্রকৃত ভালোবাসার ব্যক্তিকে কখনও ভোলা যায় না। স্মৃতির পাতায় সে বারংবার কড়া নাড়ে। আর যারা ভুলে যায় তারা প্রকৃত প্রেমিক নয়। উদ্দীপকের নিঝুমকে স্বীয় প্রেম ভুলে অন্যত্র বিয়ে করতে দেখা যায়। নিঝুমের এরূপ প্রতারণামূলক আচরণই তাকে 'অপরিচিতা' গল্পের অনুপম থেকে পৃথক করেছে।
উদ্দীপকের নিঝুম ও অহনা পরস্পরকে গভীরভাবে ভালোবেসেছে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। কিন্তু নিঝুমের পরিবার তা মেনে নিতে নারাজ। কেননা, নিঝুম শিক্ষিত ও ধনী পরিবারের সন্তান। সে পরিবারের সম্মতিতে অন্যত্র বিয়ে করে অহনাকে ভুলে 'যায়। কিন্তু 'অপরিচিতা' গল্পের অনুপমের মধ্যে এর বৈপরীত্য দেখা যায়। চোখে না দেখেও সে ভালোবেসে ফেলে কল্যাণীকে। তাকে পাবার আশায় সে ব্যাকুল। পরিবারের নিষেধ সত্ত্বেও সে কল্যাণীর সন্ধানে বের হয়। একমাত্র প্রকৃত প্রেমিকের পক্ষেই যা সম্ভব। তাই তো ভালোবাসার গভীরত্বের এই দিকটাতেই উদ্দীপকের নিঝুম ও গল্পের অনুপম চরিত্র বিপরীত ধারায় প্রবাহিত।

