- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
কন্যার পিতা রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, "শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।" রায় বাহাদুর বললেন, "টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।" এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল।
...............................
ইতঃমধ্যে একটি সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাবাকে বলিয়া বসিল, "কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।"
'অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি।' বলতে কী বোঝানো হয়েছে?
'অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি' কথাটি যারা অনুপম নিজেকে সুবোধ বালক হিসেবে ব্যক্ত করেছে।
জগতে অনেক মানুষ রয়েছে যাদের বয়স বাড়লেও ছেলেমানুষি ভাব দূর হয় না। নিজের জগৎটা ঘরের অন্দরেই থেকে যায়। পিতৃহারা অনুপম ছোটবেলা থেকে মায়ের কাছে মানুষ হয়েছে। সংসারে প্রাচুর্যের কোনো অভাব ছিল না। সে কোলে কোলেই মানুষ হয়েছে। এজন্য পরিণত বয়সেও সে কোলের শিশুর মতো রয়ে গেছে। বিয়ের জন্য এ ধরনের বালকসুলভ আচরণ যথোপযুক্ত নয়। এজন্য সুবোধ বালকের এ গুণটিকে ব্যঙ্গ করে অনুপম আলোচ্য পঙ্ক্তিটির অবতারণা করেছে। অর্থাৎ গজাননের কোলের ভাই যেমন যুদ্ধ সৈনিক হতে পারে না, তেমনি আলোচ্য উক্তি দ্বারা বোঝা যায়, অনুপমও বিয়ের জন্য সুপাত্র নয়, মানুষ হিসেবে সুবোধ বালক মাত্র।

