- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
কন্যার পিতা রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, "শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।" রায় বাহাদুর বললেন, "টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।" এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল।
...............................
ইতঃমধ্যে একটি সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাবাকে বলিয়া বসিল, "কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।"
উদ্দীপকের বরের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য তুলে ধর।
ব্যক্তিস্বাতন্ত্র্য, আত্মসম্মানবোধ ও প্রতিবাদী মানসিকতার দিক থেকে উদ্দীপকের বরের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।
ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কখনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। বরং সমাজের জন্য ক্ষতিকর এমন সকল কর্মকাণ্ড সে প্রতিহত করার চেষ্টা চালায়। এমনকি পরিবারের স্বার্থবিরোধী হলেও অন্যায়কে সে কখনও মেনে নেয় না। উদ্দীপকের বরের ক্ষেত্রে এমনি এক দৃশ্যের অবতারণা হলেও 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রে এর ব্যত্যয় পরিলক্ষিত হয়।
'অপরিচিতা' গল্পের নায়ক অনুপম এক নির্জীব জড় পদার্থের নাম। তার ব্যক্তিত্বহীন আচরণই এরূপ অবস্থার জন্য দায়ী। অনুপম তার মামার হাতের কাঠের পুতুল। মামার মতামতের উপর ভিত্তি করেই তার জীবনের পথচলা। নিজের মতামত, ভালো লাগা, মৃন্দ লাগা, ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্যই তার মামার কাছে নেই। শিক্ষিত হলেও সে ব্যক্তিত্ববান ও প্রতিবাদী হতে পারেনি। তাইতো মামার সকল সিদ্ধান্তই তাকে নতশিরে মেনে নিতে হয়। বর বেশে কনেপক্ষের বাড়িতে উপস্থিত হলেও মামার অন্যায় আবদারকে সে ঘৃণাভরে নাকচ করতে পারেনি। ফলে কনের বাবার সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিয়ে না করেই কনের বাড়ি ত্যাগ করতে হয়েছে। এক্ষেত্রে সমাজের ঘৃণ্য নিয়মের জোরে মূল্যহীন পারিবারিক ঐতিহ্যের কাছে তাকে নীরবে আত্মসমর্পণ করতে হয়েছে। অন্যদিকে উদ্দীপকের বর সম্পূর্ণই তার বিপরীত। সমাজ ও নারীর জন্য অকল্যাণকর যৌতুককে সদর্পে না জানিয়ে সে একজন আত্মসচেতন, ব্যক্তিত্ববান ও প্রতিবাদী পুরুষের পরিচয় দিয়েছে। যৌতুকের টাকার দাবি কনে পক্ষ পরিশোধ করতে সমর্থ না হওয়ায় বরের বাবা রামসুন্দর যখন ছেলেকে বিয়ে করাবে না বলে মনস্থির করে ঠিক তখনই বর তার বাবার শাসনকে তোয়াক্কা না করে, বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। সুতরাং দেখা যাচ্ছে, চারিত্রিক বৈশিষ্ট্য ও আদর্শগত কারণেই উদ্দীপকের বরের সাথে অনুপমের পার্থক্য সৃষ্টি হয়েছে।

