• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

এস.এস.সি পরীক্ষার কিছুদিন পূর্বে গ্রামের দুর্নীতিপরায়ণ চেয়ারম্যান পুত্রের সঙ্গে বুমার বিবাহ ঠিক করেন তারা বাবা। কিন্তু রুমা সুকৌশলে বিবাহ সভা থেকে উঠে থানা শিক্ষা অফিসারের সহায়তায় বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বর্তমানে রুমা কলেজে পড়ছে এবং ইন্টারনেটের মাধ্যমে গ্রামের দুঃস্থ ও বেকার মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে।

'অপরিচিতা' গল্পের পুরো ভাব উদ্দীপকে ফুটে উঠেছে কি? বিশ্লেষণ কর।

'অপরিচিতা' গল্পের কল্যাণীর চিন্তা চেতনার সাথে উদ্দীপকের রুমার চিন্তা চেতনার মিল থাকলেও উদ্দীপকটিতে গল্পের পুরো ভাব ফুঠে ওঠেনি।

'অপরিচিতা' গল্পে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকের একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত ছেলের ব্যক্তিত্বহীনতা, পরিবারতন্ত্রের কাছে তার বিবেকের জলাঞ্জলি দেওয়া, যৌতুক প্রথার ঘৃণিত রূপ, দেশাত্মবোধ চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারী শিক্ষায় এগিয়ে আসা প্রভৃতি বিষয় তুলে ধরেছেন। কিন্তু উদ্দীপকে রুমা চরিত্রের মাঝে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর একটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে মাত্র।

অনুপম বিশ শতকের একজন শিক্ষিত ছেলে। কিন্তু তার প্রাতিষ্ঠানিক শিক্ষা তার চরিত্রে রেখাপাত করেনি। পরিবারতন্ত্রের কাছে সে তার বিবেককে জলাঞ্জলি দিয়ে মূর্খের অন্যায়কে মৌন সম্মতি দেয়। বিয়ের আসর হতে কন্যার গয়নাগুলো পরীক্ষা করার জন্য মামার অন্যায় আবদারের প্রতিবাদ সে করেনি। কনের পিতা শম্ভুনাথ তার উপযুক্ত জবাব দেন কন্যা সম্প্রদানে অসম্মতি জানিয়ে। বিয়ে ভেঙে গেলে কল্যাণী নারী শিক্ষায় ব্রতী হয়। দেশাত্মবোধ চেতনায় উদ্বুদ্ধ হয় কল্যাণী। কিন্তু উদ্দীপকে রুমার ক্ষেত্রেও বিয়ে ভাঙার ঘটনা ঘটে। তবে তা ভিন্ন প্রেক্ষাপটে। কল্যাণীর মতো রুমাও শেষে দেশাত্মবোধ চেতনায় উদ্বুদ্ধ হয়।

সুতরাং দেখা যাচ্ছে যে, 'অপরিচিতা' গল্পে লেখক বিরাট পরিসরে সমাজের বৈষম্যগুলো তুলে ধরেছেন কিন্তু উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের নায়িকা কল্যাণীর চিন্তা-চেতনার আংশিক প্রতিফলন ঘটে। তাই প্রশ্নোক্ত উক্তিটিকে সমর্থন দিলে অত্যুক্তি হবে না।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()