• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

অযুত বর্ণ ফুল ধরেছে
যেথা সবুজ ঘাসে,
তাহার দেশের বাতাস উড়ে
আমার দেশে আসে।
শ্যামল বরণ কায়ার উপর-
মিষ্টি একটা মুখ
চুম্বক টানা চোখের ভেতর
অসীম গভীর সুখ।
হাসে যখন, ঠোঁটটি তাহার
মৃদু মৃদু নড়ে
অমাবস্যায়ও সে মুখেতে
জোছনা ঝরে পড়ে।

"তবে আপনাদের গাড়ি বলিয়া দিই?"-ব্যাখ্যা কর।

বিয়ের আসর থেকে বরপক্ষকে ফিরিয়ে দিতে কন্যার পিতা শম্ভুনাথ আলোচ্য উক্তিটি করেছিল।

বরের মামার লোভী ও হীন মানসিকতা এবং বরের ব্যক্তিত্বহীনতায় শম্ভুনাথ বাবু যারপরনাই বিক্ষুঙ্খ হয়ে উঠেন। আত্মসম্মানবোধে উদ্দীপ্ত শম্ভুনাথ এহেন সংকীর্ণচেতা পরিবারের সাথে সম্পর্ক স্থাপনে অনিচ্ছা পোষণ করেন। কিন্তু তিনি ছিলেন শান্ত প্রকৃতির মানুষ। তাই তিনি উচ্চবাচ্য না করে তাঁর ভাব প্রকাশে ধীর চঞ্চলতাশূন্য ও বলিষ্ঠ প্রতিবাদী শব্দ বেছে নেন। বরপক্ষকে রীতিমতো তাড়িয়ে দিতে তিনি বলে উঠেন, 'তবে আপনাদের গাড়ি বলিয়া দিই'?

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()