• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

শেফালীর বয়স তেরো বছর। কিন্তু তার মা-বাবা ত্রিশ বছর বয়সের নাসিরের সঙ্গে বিয়ে ঠিক করে। নগদ বিশ হাজার টাকা এবং দুই ভরি গহনার ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খায় শেফালীর দিনমজুর বাবা। বিয়ের দিন বিশ হাজার টাকা এবং এক ভরি ওজনের গহনা দেখে নাসির এবং তার আত্মীয়-স্বজন বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এই অপমান সহ্য করতে না পেরে শেফালী স্বেচ্ছায় চির নির্বাসন নেয় এই পৃথিবী থেকে।

উদ্দীপকে উল্লিখিত শেফালী চরিত্রের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অপরিচিতার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিরূপণ কর।

যৌতুকের শিকার এবং একে কেন্দ্র করে বিবাহ ভেঙে যাওয়ার দিক থেকে উদ্দীপকের শেফালী, এবং 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য থাকলেও বিবাহ ভাঙার ঘটনার ধরণ, বয়স এবং শেষ পরিণতির দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে।

উদ্দীপকের শেফালী এবং গল্পের কল্যাণী উভয়ই সমাজের ঘৃণ্য প্রথা যৌতুকের স্বীকার। শেফালীর বিয়ে ঠিক হয় ত্রিশ বছর বয়সী নাসিরের সঙ্গে। নাসির বিয়ের যৌতুক হিসেবে নগদ বিশ হাজার টাকা এবং দুই ভরি গহনা চায়। কিন্তু কনের দিনমজুর পিতা তা দিতে অসমর্থ হলে নাসির বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। গল্পের কল্যাণীও অনুরূপ যৌতুকের শিকার। যৌতুককে কেন্দ্র করে তার বিবাহ ভেঙে যায়। তবে কল্যাণী এবং উদ্দীপকের শেফালীর সাথে কিছু বিষয়ে বৈসাদৃশ্য রয়েছে। শেফালীর বয়স তের বছর। কিন্তু কল্যাণী পনের বছরের নব যৌবনা। যৌতুককে কেন্দ্র করে তাদের দুজনের বিবাহ ভাঙলেও ঘটনা ছিল দুই ধরনের। শেফালীর ক্ষেত্রে যৌতুকের দাবি পূরণ করতে না পারায় বর পক্ষ বিবাহ ভেঙে দেয়। অপরদিকে কল্যাণীর ক্ষেত্রে কনে পক্ষ বরপক্ষের অসদাচরণের কারণে বিয়ে ভেঙে দেয়। আবার শেষ পরিণতির দিক থেকে দেখা যায় বিয়ে ভাঙার আপমান সহ্য করতে না পেরে শেফালী আত্মহত্যা করে। কিন্তু গল্পের কল্যাণী নিজেকে মাতৃভূমি সেবায় নিয়েশিত করে। নারী শিক্ষার ব্রত নিয়ে চিরকাল বিয়ে না করার সিদ্ধান্ত নেয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()