- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
শেফালীর বয়স তেরো বছর। কিন্তু তার মা-বাবা ত্রিশ বছর বয়সের নাসিরের সঙ্গে বিয়ে ঠিক করে। নগদ বিশ হাজার টাকা এবং দুই ভরি গহনার ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খায় শেফালীর দিনমজুর বাবা। বিয়ের দিন বিশ হাজার টাকা এবং এক ভরি ওজনের গহনা দেখে নাসির এবং তার আত্মীয়-স্বজন বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এই অপমান সহ্য করতে না পেরে শেফালী স্বেচ্ছায় চির নির্বাসন নেয় এই পৃথিবী থেকে।
"উদ্দীপকের সমাজবাস্তবতা 'অপরিচিতা' গল্পের সমাজবাস্তবতারই আংশিক প্রতিচ্ছবি।"-বিশ্লেষণ কর।
সমাজ বাস্তবতার একটি ঘৃণ্য ও প্রচলিত ঘটনা যৌতুক প্রথার বিষয়টি ফুটে ওঠার মাধ্যমে উদ্দীপকটির সমাজব্যবস্থা 'অপরিচিতা' গল্পের সমাজব্যবস্থাকে ধারণ করে আছে।
আমাদের সমাজে বিরাজমান বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে যৌতুক প্রথা। কাল পরিক্রমায় চলে আসা এই প্রথা বর্তমান সমাজ বাস্তবতায় ভয়ঙ্কর রূপ লাভ করছে। এই প্রথার শিকার হয়ে অনেক মেয়ের জীবন অকালে ঝরে গেছে। কাউকে নিজের সোনালী স্বপ্নগুলো জলাঞ্জলি দিতে হয়েছে। অনুরূপ দুটি মেয়ে উদ্দীপকের সোনালী এবং 'অপরিচিতা' গল্পের নায়িকা কল্যাণী।
'অপরিচিতা' গল্পের কল্যাণী পনের বছরের নব যৌবনা। বিয়ে ঠিক হয় অনুপমের সাথে। পণ হিসেবে দেয়া কল্যাণীর গায়ে জড়ানো গয়নাগুলো খাঁটি কিনা তা জানতে বিয়ের আসরে বরের মামা কনের বাবাকে পরীক্ষা করে দেখতে বলে। কনের বাবা অনেক অনুনয় বিনয় করে বোঝাতে চান যে কন্যার শরীর থেকে তা খুলে নেয়া অশোভন হবে। নাছোড়বান্দা মামার পীড়াপীড়িতে অনেকটা বাধ্য হয়ে কনের বাবা গয়নার শুদ্ধতা পরীক্ষা করে দেখান এবং অপমানের জবাবে কনের বাবা নিজে বিবাহ ভেঙে দেন। তখন থেকে কল্যাণী দেশাত্মবোধের চেতনায় বিয়ে আর না করার সিদ্ধান্ত নেয়। অনুরূপভাবে উদ্দীপকেও দেখা যায় শেফালী যৌতুকের নির্মম পরিহাসের শিকার। ত্রিশ বছরের নাসিরের সাথে শেফালীর নগদ বিশ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণের যৌতুকের বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের দিন কনের দিনমজুর বাবা যৌতুকের দাবি সংস্থানে অসমর্থ হলে নাসির বিবাহ ভেঙে দিয়ে চলে যায়। এতে অপমানিত হয়ে কন্যা শেফালী নিজের জীবন বিসর্জন দেয়।
সুতরাং দেখা যাচ্ছে যে, দুটি ভিন্ন পরিণতিতে উদ্দীপকের শেফালী এবং গল্পের কল্যাণী যৌতুকের বলি হয়েছেন। উভয় ক্ষেত্রে আমাদের ঘৃণ্য সমাজবাস্তবতার প্রতিফলন লক্ষণীয়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
শম্ভুনাথ সেনের বয়স কত?
শম্ভুনাথ সেনের বয়স চল্লিশের এপারে বা ওপারে।
"এই তো আমি জায়গা পাইয়াছি'- ব্যাখ্যা কর।
'এই তো আমি জায়গা পাইয়াছি' উক্তিটিতে 'অপরিচিতা' গল্পে কল্যাণীর পাশে একটু জায়গা পাওয়ায় অনুপমের স্বস্তির তৃপ্ততা প্রকাশ পেয়েছে।
অনুপম ও কল্যাণীর বিয়ে হওয়ার কথা থাকলেও অনুপমের মামার গুরুতর অসদাচরণে বিয়ে ভেঙে যায়। অনুপম কল্যাণীর দেখা এক মুহূর্তের জন্যও পায়নি। যে দিন থেকে কল্যাণীর নাম শুনেছে সেদিন থেকে অনুপম তাকে ভালোবেসে ফেলেছে। সবশেষে রেল স্টেশনে কল্যাণীকে দেখে অনুপম তার কণ্ঠ ও রূপ মাধুর্যে অভিভূত হয়ে যায়। কিন্তু কল্যাণী নারী সেবার ব্রত নিয়ে বিয়ে না করার পণ করে। তাই অনুপম প্রিয় ও ভালোবাসার মানুষটির কাছে থেকে তাকে সাহায্য করার জন্য পাশাপাশি থাকার চেষ্টা করে। আর এই স্থানই তার কাছে পরম তৃপ্ততার।
উদ্দীপকে উল্লিখিত শেফালী চরিত্রের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অপরিচিতার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিরূপণ কর।
যৌতুকের শিকার এবং একে কেন্দ্র করে বিবাহ ভেঙে যাওয়ার দিক থেকে উদ্দীপকের শেফালী, এবং 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য থাকলেও বিবাহ ভাঙার ঘটনার ধরণ, বয়স এবং শেষ পরিণতির দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে।
উদ্দীপকের শেফালী এবং গল্পের কল্যাণী উভয়ই সমাজের ঘৃণ্য প্রথা যৌতুকের স্বীকার। শেফালীর বিয়ে ঠিক হয় ত্রিশ বছর বয়সী নাসিরের সঙ্গে। নাসির বিয়ের যৌতুক হিসেবে নগদ বিশ হাজার টাকা এবং দুই ভরি গহনা চায়। কিন্তু কনের দিনমজুর পিতা তা দিতে অসমর্থ হলে নাসির বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। গল্পের কল্যাণীও অনুরূপ যৌতুকের শিকার। যৌতুককে কেন্দ্র করে তার বিবাহ ভেঙে যায়। তবে কল্যাণী এবং উদ্দীপকের শেফালীর সাথে কিছু বিষয়ে বৈসাদৃশ্য রয়েছে। শেফালীর বয়স তের বছর। কিন্তু কল্যাণী পনের বছরের নব যৌবনা। যৌতুককে কেন্দ্র করে তাদের দুজনের বিবাহ ভাঙলেও ঘটনা ছিল দুই ধরনের। শেফালীর ক্ষেত্রে যৌতুকের দাবি পূরণ করতে না পারায় বর পক্ষ বিবাহ ভেঙে দেয়। অপরদিকে কল্যাণীর ক্ষেত্রে কনে পক্ষ বরপক্ষের অসদাচরণের কারণে বিয়ে ভেঙে দেয়। আবার শেষ পরিণতির দিক থেকে দেখা যায় বিয়ে ভাঙার আপমান সহ্য করতে না পেরে শেফালী আত্মহত্যা করে। কিন্তু গল্পের কল্যাণী নিজেকে মাতৃভূমি সেবায় নিয়েশিত করে। নারী শিক্ষার ব্রত নিয়ে চিরকাল বিয়ে না করার সিদ্ধান্ত নেয়।

