• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

একটি মাত্র দৃশ্যপটে স্থাপিত কোনো ঘটনার সংক্ষিপ্ত ও তীব্র বিন্যাস, ঘটনাসূত্রের আকস্মিকতায় চরিত্রের চকিত উন্মোচন, কোনো একটি গূঢ় অনুভবের ওপর সন্ধানী আলোকপাত, ক্রান্তিলগ্নে নাটকীয়তার চমক- এভাবেই ছোটগল্প পৌঁছে যায় তার চূড়ান্ত লক্ষ্যে। বাহুল্যহীন সংহত গঠনে, বিন্যাসের একমুখিতায়, সহজাত সংকেতময়তায় 'ছোটগল্প' নিজকে প্রতিষ্ঠিত করে এক স্বতন্ত্র, স্বাধীন শিল্পরূপে।

উদ্দীপকের আপনাদের চমক 'অপরিচিতা' গল্পে কোথায় সৃষ্টি হয়েছে? নির্ণয় কর।'

উদ্দীপকের নাটকীয়তার চমক 'অপরিচিতা' গল্পে কল্যাণীর সাথে প্রথম দেখা হওয়ার ঘটনায় সৃষ্টি হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্প রচনার পথিকৃৎ। ছোটগল্প সাহিত্যের এক অনুপম সৃষ্টি। উদ্দীপকে প্রকাশিত ছোটগল্পের নাটকীয় চমক 'অপরিচিতা' গল্পে বর্ণিত কানপুরের রেল স্টেশনের আকস্মিক ঘটনাটির মধ্যে দেখা যায়। সেখানে একটি আশ্চর্যমধুর কণ্ঠধ্বনি 'জায়গা আছে' ট্রেনে বসে থাকা ও স্বপ্নলোকে ডুবে থাকা অনুপমের কানে এসে লাগে এবং তার মনকে ব্যাপকভাবে আন্দোলিত করে।

'অপরিচিতা' গল্পের নায়ক অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে হবার কথা ছিল, যা এক অনাকাঙ্ক্ষিত কারণে সম্পন্ন হয়নি। এরপর অনুপমের মধ্যে পরিবর্তন আসে। মেয়েটিকে অনুপম তার কল্পনায়, স্বপ্নে, বিচিত্র রঙে সাজাতে থাকে এবং ধিক্কার দিতে থাকে নিজের পৌরুষহীন আচরণকে। বছরখানেক পর সেই স্বপ্ন-প্রেয়সীকে হৃদয়ে ঠাঁই দিয়ে অনুপম তার মাকে নিয়ে তীর্থের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গমনপথে কানপুর রেলস্টেশনে তার স্বপ্নময়তার নীরবতাকে ভেঙ্গে দেয় একটি মিষ্টি কণ্ঠ। পরবর্তীতে দেখা যায়- সেই মধুর কণ্ঠধারী মেয়েটি আর কেউ নয়। সে কল্যাণী-যাকে অনুপম চোখেও দেখেনি। কল্যাণীর সঙ্কো দেখা হওয়াটা ছিল সত্যিই অপ্রত্যাশিত। কল্যাণীর মধুর কণ্ঠধ্বনি, অপূর্ব প্রাণচাঞ্চল্য অনুপমকে মুহূর্তেই যেন আকুল করে তোলে। রোমান্টিক ভাবনায় অনুপম হয়ে ওঠে স্বপ্নকাতর। এমন নাটকীয় চমক ছোটগল্পেরই অনবদ্য আকর্ষণ, যা উদ্দীপকেও নির্দেশিত হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()