- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
একটি মাত্র দৃশ্যপটে স্থাপিত কোনো ঘটনার সংক্ষিপ্ত ও তীব্র বিন্যাস, ঘটনাসূত্রের আকস্মিকতায় চরিত্রের চকিত উন্মোচন, কোনো একটি গূঢ় অনুভবের ওপর সন্ধানী আলোকপাত, ক্রান্তিলগ্নে নাটকীয়তার চমক- এভাবেই ছোটগল্প পৌঁছে যায় তার চূড়ান্ত লক্ষ্যে। বাহুল্যহীন সংহত গঠনে, বিন্যাসের একমুখিতায়, সহজাত সংকেতময়তায় 'ছোটগল্প' নিজকে প্রতিষ্ঠিত করে এক স্বতন্ত্র, স্বাধীন শিল্পরূপে।
উদ্দীপকের আলোকে 'ছোটগল্প' হিসেবে 'অপরিচিতা' গল্পের সার্থকতা বিচার কর।
উদ্দীপকে ছোটগল্পের কিছু অনবদ্য বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। 'অপরিচিতা' গল্পটিতে উদ্দীপকে প্রকাশিত বৈশিষ্ট্যগুলো পুরোপুরি প্রতিফলিত হয়েছে।
ছোটগল্প সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা। এ শাখায় স্বল্প পরিসরে ঘটনা বর্ণিত হয়। ঘটনার আকস্মিকতায় চরিত্রের বিকাশ ঘটে। কাহিনিতে এক ধরনের অপূর্ণতা দেখা দেয়। তাই পাঠকের আগ্রহ থেকেই যায়। শেষ হয়েও যেন শেষ হতে চায় না। উদ্দীপকে উত্থাপিত ছোটগল্পের এ ধরনের বৈশিষ্ট্য বিবেচনায় 'অপরিচিতা' গল্পটি একটি সার্থক ছোটগল্প।
'অপরিচিতা' গল্পে কাহিনির একমুখিতা, সহজাত, সংকেতময়তা, সংহত, ভাষাশৈলী রয়েছে। ছোটগল্পের উজ্জ্বল ও চমকপ্রদ বৈশিষ্ট্যগুলো 'অপরিচিতা' গল্পে প্রতিফলিত হয়েছে। একটি ছোটগল্পের শিল্পসার্থকতা নির্ভর করে তার কাহিনি বিন্যাস, নির্দিষ্ট ঘটনার দৃশ্যপট নির্মাণ ও সংহত ভাষা প্রয়োগে। গভীর দর্শন ও তাত্ত্বিকতা ছোটগল্পে অত্যাবশ্যক নয়। ঘটনার আকস্মিকতা, হঠাৎ সমাপ্তি, শেষ হয়েও যে শেষ না হওয়া-বিষয়গুলোই ছোটগল্পকে রসোত্তীর্ণতার পর্যায়ে নিয়ে যায়। এ বিবেচনায় 'অপরিচিতা' গল্পটি উৎকৃষ্ট ও শিল্পসঙ্গত। ঘটনার আকস্মিকতা তৈরি হয়েছে একটি মাত্র দৃশ্যপটে, আর সেটা হলো কানপুর রেলস্টেশনে-যেখানে অপ্রত্যাশিতভাবে কল্যাণীর মধুর কণ্ঠস্বর শুনতে পায় অনুপম। যাকে কল্পনায় বিচিত্র রঙে সাজিয়েছে অনুপম। এরপর অনুপমের ক্ষমা চাওয়া কল্যাণীর আশেপাশে থেকে প্রতিনিয়ত নতুনত্বের চমক দিয়েছে। গল্পের নায়িকা কল্যাণী পুরো গল্প জুড়ে নায়ক অনুপমের কাছে অপরিচিতাই রয়ে যায়। সুতরাং উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্যগুলো 'অপরিচিতা' গল্পের কাঠামো বিন্যাসে ও শিল্প-ভাবনায় পুরোপুরি দেখা যায় বলে 'অপরিচিতা' যে একটি শিল্পসার্থক ছোটগল্প, তা নিঃসন্দেহে বলা যায়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
উদ্দীপকের আপনাদের চমক 'অপরিচিতা' গল্পে কোথায় সৃষ্টি হয়েছে? নির্ণয় কর।'
উদ্দীপকের নাটকীয়তার চমক 'অপরিচিতা' গল্পে কল্যাণীর সাথে প্রথম দেখা হওয়ার ঘটনায় সৃষ্টি হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্প রচনার পথিকৃৎ। ছোটগল্প সাহিত্যের এক অনুপম সৃষ্টি। উদ্দীপকে প্রকাশিত ছোটগল্পের নাটকীয় চমক 'অপরিচিতা' গল্পে বর্ণিত কানপুরের রেল স্টেশনের আকস্মিক ঘটনাটির মধ্যে দেখা যায়। সেখানে একটি আশ্চর্যমধুর কণ্ঠধ্বনি 'জায়গা আছে' ট্রেনে বসে থাকা ও স্বপ্নলোকে ডুবে থাকা অনুপমের কানে এসে লাগে এবং তার মনকে ব্যাপকভাবে আন্দোলিত করে।
'অপরিচিতা' গল্পের নায়ক অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে হবার কথা ছিল, যা এক অনাকাঙ্ক্ষিত কারণে সম্পন্ন হয়নি। এরপর অনুপমের মধ্যে পরিবর্তন আসে। মেয়েটিকে অনুপম তার কল্পনায়, স্বপ্নে, বিচিত্র রঙে সাজাতে থাকে এবং ধিক্কার দিতে থাকে নিজের পৌরুষহীন আচরণকে। বছরখানেক পর সেই স্বপ্ন-প্রেয়সীকে হৃদয়ে ঠাঁই দিয়ে অনুপম তার মাকে নিয়ে তীর্থের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গমনপথে কানপুর রেলস্টেশনে তার স্বপ্নময়তার নীরবতাকে ভেঙ্গে দেয় একটি মিষ্টি কণ্ঠ। পরবর্তীতে দেখা যায়- সেই মধুর কণ্ঠধারী মেয়েটি আর কেউ নয়। সে কল্যাণী-যাকে অনুপম চোখেও দেখেনি। কল্যাণীর সঙ্কো দেখা হওয়াটা ছিল সত্যিই অপ্রত্যাশিত। কল্যাণীর মধুর কণ্ঠধ্বনি, অপূর্ব প্রাণচাঞ্চল্য অনুপমকে মুহূর্তেই যেন আকুল করে তোলে। রোমান্টিক ভাবনায় অনুপম হয়ে ওঠে স্বপ্নকাতর। এমন নাটকীয় চমক ছোটগল্পেরই অনবদ্য আকর্ষণ, যা উদ্দীপকেও নির্দেশিত হয়েছে।
'অপরিচিতা' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
'অপরিচিতা' গল্পটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
'তবে আপনাদের গাড়ি বলিয়া দিই'- উক্তিটি শম্ভুনাথ কেন করেছিল?
'অপরিচিতা' গল্পের অপরিচিতা তথা কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন বিবাহ সভা স্থগিত রেখে অনুপমদের বিদায় দেওয়ার ব্যাপারে উদ্যত হয়ে উক্তিটি করেছেন।
মেয়ের জন্য যে সব গহনা দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছে, সেগুলোর পরিমাণ ও খাঁটিত্ব প্রমাণের জন্য অনুপমের মামা বাড়াবাড়ি রকম 'অভদ্রতা করেছে। মামার অভদ্র-আচরণ ও হীন মানসিকতায় অপমানিত বোধ করেছেন শম্ভুনাথ সেন। তাই শিক্ষিত, সচেতন, পিতা শম্ভুনাথ সেন বিবাহ ভেজো দেন। প্রশ্নোক্ত কথাটি শম্ভুনাথ সেন মেয়ের বিয়ে ভেঙে দেওয়া প্রসঙ্গে বলেছেন।

