• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

ইস। যদি হৃদয়লিপিতে
বন্দী স্মৃতির শিশির হয়ে ঝরে
না যেতে তুমি। আমিই কি
জানতাম
অর্থ-সমাজ-সংস্কৃতির বার্তা
বরণে আবদ্ধ নতজানু
মানুষ হব আমি।​

উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের কার উপলব্ধির সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।

উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের নায়ক অনুপমের উপলব্ধির সাথে সংগতিপূর্ণ।

মানুষ কখনও কখনও সমাজ বাস্তবতায় ও পারিবারিক জটিলতার সম্মুখীন হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু পরিস্থিতির উত্তরণ হলে, তখন বুঝতে পারে যে কাজটা ভুল ছিল। তখন মানুষ অনুশোচনায় দখ হয়। আর এটি হচ্ছে আত্মোপলব্ধি, যা উদ্দীপক এবং গল্পের অনুপমের মধ্যে লক্ষ করা যায়।

'অপরিচিতা' গল্পের নায়ক অনুপম শিক্ষিত হলেও, পরিবারতন্ত্রের কাছে সে ছিল অসহায় পুতুলমাত্র। তাই পারিবারিক জালকে উপেক্ষা করে যৌতুক বিরোধী পদক্ষেপে সে কোনো ভূমিকা রাখতে পারে নি। কিন্তু তার এ অসচেতন ভূমিকা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই যখন ভুল শোধরানোর ন্যূনতম একটা সুযোগ পেয়েছে, তখন পারিবারিক বাধা উপেক্ষা করে নিজেকে খাঁটি প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু সময়ের কাজ সময়ে না করলে তার কোনো মূল্য থাকে না। অনুপমের ক্ষেত্রেও তাই ঘটেছে। অনুপম নিজেকে অর্থ, সমাজ আর সংস্কৃতির কাছে নত এক ব্যক্তিত্বহীন পুরুষ হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। আর উদ্দীপকে আমরা এ উপলব্ধিই দেখতে পাই। এখানে বলা হয়েছে মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার পরই মানুষ তার মূল্য বুঝতে পারে এবং নিজের ভুল সংশোধনের চেষ্টা করে। মিথ্যা অহংকার, নিছক সামাজিকতার কারণে অনেক সময় মনুষ্যত্বকে বিসর্জন দেয়। কিন্তু মোহ কেটে গেলে মানুযের বোধোদয় হয়। উদ্দীপকের এ উপলব্ধিটি গল্পের অনুপমের আত্মোপলব্ধির সাথে পুরোপুরিই সংগতিপূর্ণ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()