• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বিলাসী [গদ্য]
বিলাসী [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় অচেতন অবস্থায় পড়ে থাকা রায়হানকে পাশের বস্তির মেয়ে জাহানারা উদ্ধার করে নিয়ে আসে। স্মৃতি ফিরে পেলে রায়হান জানতে পারে তার জীবন বাঁচিয়েছে ঐ মেয়েটি। দীর্ঘদিন সেবা-যত্নের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। রায়হান মেয়েটির প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তার বাবা জাহানারাকে মেনে নেয়না। কিছু টাকা পয়সা দিয়ে তাকে বিদায় করে দিতে চাইলে রায়হানও জাহানারার সাথে বস্তিতেই চলে যায় এবং সেখানেই সুখে সংসার বাঁধে।

উদ্দীপকের জাহানারা চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের বিলাসীর সাদৃশ্যপূর্ণ দিকটি আলোচনা কর।

উদ্দীপকের জাহানারা চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের বিলাসীর সাদৃশ্যপূর্ণ দিকটি হল উভয়ই সেবাব্রতী।

উদ্দীপকের জাহানারা বস্তিতে বসবাস করে। ভয়ংকর এক দুর্ঘটনায় অচেতন অবস্থায় পড়ে থাকা রায়হানকে সে উদ্ধার করে বস্তিতে নিয়ে আসে। স্মৃতি ফিরে আসলে রায়হান জানতে পারে তার জীবন বাঁচিয়েছে জাহানারা। তার দীর্ঘদিনের সেবা-যত্নের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রায়হান। এখানে আমরা স্পষ্টভাবে জাহানারার সেবাব্রতী মনোভাবের চিত্র দেখতে পাই। অপরদিকে 'বিলাসী' গল্পের বিলাসী মৃত্যুপথ যাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রূষা করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে। মালোপাড়ার বুড়ো মালো মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করেছিল আর বিলাসী তার সকল ধরনের সেবায় নিয়োজিত ছিল। দিনের পর দিন, রাতের পর রাত, কত সেবা, কত ধৈর্য, কত রাতজাগা নিয়ে বিলাসী নিজেকে মৃত্যুঞ্জয়ের সেবায় নিয়োজিত করেছিল। অর্থাৎ বিলাসী চরিত্রটি একজন কর্মনিপুণ, সেবাব্রতী নারীর প্রতিফলন। অতএব, এ আলোচনা থেকে বোঝা যায় যে উদ্দীপকের জাহানারা চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের বিলাসীর সাদৃশ্যপূর্ণ দিকটি হলো সেবাব্রত।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()