- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- বিলাসী [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় অচেতন অবস্থায় পড়ে থাকা রায়হানকে পাশের বস্তির মেয়ে জাহানারা উদ্ধার করে নিয়ে আসে। স্মৃতি ফিরে পেলে রায়হান জানতে পারে তার জীবন বাঁচিয়েছে ঐ মেয়েটি। দীর্ঘদিন সেবা-যত্নের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। রায়হান মেয়েটির প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তার বাবা জাহানারাকে মেনে নেয়না। কিছু টাকা পয়সা দিয়ে তাকে বিদায় করে দিতে চাইলে রায়হানও জাহানারার সাথে বস্তিতেই চলে যায় এবং সেখানেই সুখে সংসার বাঁধে।
"উদ্দীপকের রায়হান এবং 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় উভয়েই মানবিকতার মূর্ত প্রতীক।”-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
'উদীপকের রায়হান এবং বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় উভয়েই মানবিকতার মূর্ত প্রতীক" উক্তিটি যথার্থ।
উদ্দীপকের রায়হান এক সড়ক দুর্ঘটনায় অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিল। সে সময় জাহানারা তাকে উদ্ধার করে বস্তিতে নিয়ে আসে। দীর্ঘ দিন সেবা-যত্ন করে তাকে সুস্থ করে তোলে। স্মৃতি ফিরে পেলে রায়হান জানতে পারে জাহানারা তার জীবন বাঁচিয়েছে। কৃতজ্ঞতাবোধ থেকে সে জাহানারাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু রায়হানের বাবা জাহানারাকে মেনে নেয়নি। কিছু টাকা পয়সা দিয়ে সে জাহানারকে বিদায় করে দিতে চায়। এতে রায়হান জাহানারার সম্মান রক্ষার্থে জাহানারার সাথে বস্তিতেই চলে যায় এবং সেখানে সুখে সংসার করতে থাকে।
অপরদিকে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে সেবা শুশ্রুষা করে ফিরিয়ে এনেছিল সাপুড়ে কন্যা বিলাসী। সাক্ষাৎ যমের দুয়ার থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয় শুধু বিলাসীকে বিয়ে করেনি, সে তার হাতে অন্ন গ্রহণ করেছে। খুড়োর মতে এতে তার জাত নষ্ট হয়ে গেছে। সে লোকজনসহ বিলাসীর উপর নির্যাতন করে। এসব সহ্য করতে না পেরে মৃত্যুঞ্জয় বিলাসীর সাথে মালোপাড়ায় গিয়ে বসবাস শুরু করে। কায়স্থের ছেলে হয়েও পুরোদস্তুর সাপুড়ে হয়ে উঠে। সে অকৃতজ্ঞের মত বিলাসীকে ছেড়ে যায়নি।
উদ্দীপকের রায়হান ও 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় উভয়েই অর্থ বিত্তের লোভ না করে নিজ নিজ স্থান থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাহানারা ও বিলাসীর প্রতি। তাদের কাছে জাতিগত বা শ্রেণি বিভাজনের অনেক উপরে অবস্থান করছে মনুষ্যত্ব। সুতরাং বলা যায়, উদ্দীপকের রায়হান এবং 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় উভয়েই মানবিকতার মূর্ত প্রতীক।

