- হোম
- বোর্ড পরীক্ষার প্রশ্ন
বাংলা দ্বিতীয় পত্র
- রাজশাহী বোর্ড
- এসএসসি
- বাংলা দ্বিতীয় পত্র
- ২০১৫
Back
সম্পর্কিত প্রশ্ন সমূহ
কোনটি অব্যয়ের বিশেষণের উদাহরণ?
ক.
সামান্য একটু দুধ দাও
খ.
রকেট অতি দ্রুত চলে
গ.
বাস্তবিকই আজ খুব গরম
ঘ.
ধিক তারে, শতধিক নির্লজ্জ যে জন
বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না- এগুলোকে কোন ধাতু বলে?
ক.
স্বয়ংসম্পন্ন ধাতু
খ.
অসম্পূর্ণ ধাতু
গ.
সংযোগমূলক ধাতু
ঘ.
সিদ্ধ ধাতু
আসামীর পক্ষে উকিল কে? - বাক্যটিতে কী অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে?
ক.
সহায়
খ.
সক্ষমতা
গ.
সঙ্গে
ঘ.
সহগামিতা
কোন বাক্যটি ঐতিহাসিক বর্তমানের ক্রিয়াপদ দ্বারা গঠিত?
ক.
আমি রোজ স্কুলে যাই
খ.
কেন যে তুমি আস না
গ.
বাবরের পর হুমায়ুন বাদশাহ হন
ঘ.
রোজ দেরি হয় কেন
কোন বাক্যটিতে নিরপেক্ষ কর্তা রয়েছে?
ক.
আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙ্গে
খ.
বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
গ.
বৃষ্টি হয়েছে তাই আমি যাব না
ঘ.
তুমি যদি যাও, সে যাবে
'সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।'- কোন বাক্যের উদাহরণ?
ক.
সরল বাক্য
খ.
মিশ্র বাক্য
গ.
জটিল বাক্য
ঘ.
যৌগিক বাক্য
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এক কথায় কী বলে?
ক.
অবিমৃশ্যক্যারী
খ.
অপরিণামদর্শী
গ.
অকুতভয়
ঘ.
অচিন্তনীয়

