- হোম
- বোর্ড পরীক্ষার প্রশ্ন
বাংলা দ্বিতীয় পত্র
- দিনাজপুর বোর্ড
- এসএসসি
- বাংলা দ্বিতীয় পত্র
- ২০১৬
Back
সম্পর্কিত প্রশ্ন সমূহ
সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল-এখানে 'সূর্য' কোন কর্তা?
ক.
এককর্তা
খ.
অসমান কর্তা
গ.
শর্তাধীন কর্তা
ঘ.
নিরপেক্ষ কর্তা
এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন- এখানে 'অধীনে' কোন কারক?
ক.
কর্তৃ কারক
খ.
কর্ম কারক
গ.
করণ কারক
ঘ.
অপাদান কারক
নিচের কোন বাক্যে সুনীতি অর্থে 'ধর্মের' ব্যবহার হয়েছে?
ক.
এটা ধর্মসংগত কাজ।
খ.
অহিংসা পরম ধর্ম।
গ.
প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে।
ঘ.
মানুষ ও পশুর ধর্ম পৃথক।
'সুতি কাপড় অনেক দিন টেকে'- কোন বাচ্যের উদাহরণ?
ক.
কর্তৃবাচ্য
খ.
ভাববাচ্য
গ.
কর্মবাচ্য
ঘ.
কর্মকর্তৃবাচ্য
নিচের কোন বাক্যে 'মাঝে' অনুসর্গটি 'মধ্যে' অর্থে ব্যবহার হয়েছে?
ক.
সীমার মাঝে অসীম তুমি।
খ.
আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।
গ.
এ দেশের মাঝে একদিন সব ছিল।
ঘ.
নিমেষ মাঝেই সব শেষ।
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া রয়েছে?
ক.
প্রভাতে সূর্য উঠলে সবাই জেগে উঠে।
খ.
সুরমা নদীতে প্রচুর মাছ আছে।
গ.
সাপুড়ে সাপ খেলায়।
ঘ.
অন্ধকারে মানুষ ভয় পায়।
'তিনি গতকাল হাটে যাননি'- ক্রিয়াটি কোন কালের?
ক.
সাধারণ বর্তমান
খ.
পুরাঘটিত বর্তমান
গ.
সাধারণ অতীত
ঘ.
পুরাঘটিত অতীত
'কল্কলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ'- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহার হয়েছে?
ক.
বিশেষ্য
খ.
ক্রিয়া
গ.
বিশেষণ
ঘ.
ক্রিয়া বিশেষণ

