- হোম
- বোর্ড পরীক্ষার প্রশ্ন
বাংলা ১ম পত্র
- যশোর বোর্ড
- এসএসসি
- বাংলা ১ম পত্র
- ২০১৯
Back
উদ্দীপক
দিনমজুর ফজলু শহরে বহু পরিশ্রম করে গ্রামের স্কুলে ছেলে সাজ্জাদকে পড়ালেখা করান। কখনো ছেলের পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য বহু কষ্টে নিজের কাজ চালিয়ে যান এবং গ্রামে টাকা পাঠান। সাজ্জাদও বাবার স্বপ্নকে বুকে ধারণ করে দৃঢ়চিত্তে পড়াশোনা করে এবার মেডিক্যালে ভর্তি হয়।
উদ্দীপকের সাজ্জাদের চরিত্রে 'জীবন-সঙ্গীত' কবিতার যে শিক্ষাটি ফুটে উঠেছে, তা হলো- i. সংগ্রামশীলতা ii. সিদ্ধান্তে দৃঢ়তা iii. কীর্তিমানকে অনুসরণ। নিচের কোনটি সঠিক?
Ai
Bii
গi ও ii
ঘi, ii ও iii
উত্তর : গ.
i ও ii
সম্পর্কিত প্রশ্ন সমূহ
উদ্দীপকটি 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের কোন উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক.
সেই হইতেছে, আমাদের দেশের তথাকথিত ছোটলোক
খ.
যাহাদের উপর আমাদের দশআনা শক্তি নির্ভর করিতেছে
গ.
তথাকথিত ছোটলোক এর অন্তর কাচের ন্যায় স্বচ্ছ
ঘ.
তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে
'মানুষ মুহাম্মদ (স.)' প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলা হয়েছে কোনটিকে?
ক.
ভীত ব্যক্তিটিকে অভয় দেয়াকে
খ.
তায়েফবাসীকে ক্ষমা করাকে
গ.
মক্কাবাসীকে মুক্ত করে দেয়াকে
ঘ.
অপমানের শর্ত মেনে নেয়াকে
কোন পঙ্ক্তিতে ঝর্ণার অপ্রতিরোধ্য গতির প্রকাশ ঘটেছে?
ক.
শঙ্কা নাই, সমান যাই
খ.
চরণ থুই দোদুল মন
গ.
নিজের পায় বাজাই তাল
ঘ.
ধাই লীলায়, খিলখিলাই
উদ্দীপকের মুশফিকের দৃঢ়তায় 'সাহসী জননী বাংলা' কবিতার কোন পঙ্ক্তিটি সাদৃশ্যপূর্ণ?
ক.
ভোজ হবে আজ প্রতিশোধে
খ.
বুকে চাপা মৃতের আগুন
গ.
কবিতার হাতে রাইফেল
ঘ.
কে দেখাল মহাপ্রতিরোধ
স্কুল পড়ুয়া ছেলেটার কোন আচরণে মমতাদি কৃতার্থ হয়েছিলেন?
ক.
গালে হাত বুলিয়ে দেয়ায়
খ.
লেবু চেয়ে খাওয়ায়
গ.
বাড়ি যেতে চাওয়ায়
ঘ.
দিদি সম্বোধন করায়
আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহনলালের, তিতুমীর ও মঙ্গলপান্ডের, গোবিন্দদেব ও মুনীর চৌধুরীর।- উক্তিটিতে আমাদের কোন ঐতিহ্যের কথা বলা হয়েছে?
ক.
সর্বজনীনতার
খ.
দেশপ্রেমের
গ.
অসাম্প্রদায়িকতার
ঘ.
সার্বভৌমত্বের
উদ্দীপকের ভাবটি 'কপোতাক্ষ নদ' কবিতার কোন পঙ্ক্তিটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক.
আর কি হে হবে দেখা?
খ.
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
গ.
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
ঘ.
লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।
সর্বজয়ার চিরন্তন মাতৃরূপের প্রকাশ ঘটেছে কোন উক্তিতে?
ক.
আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা
খ.
ফের দেখো না এই জ্বরে পড়লো বলে
গ.
ও দুগ্গা, দেখ তো বাছুরটা হাঁক পাড়ছে কেন
ঘ.
ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই

