বাংলা ভাষা ও সাহিত্য (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'অপরিচিতা' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর:
সবুজপত্র।
প্রশ্ন:
'মঞ্জরী' শব্দের অর্থ কী?
উত্তর:
মুকুল।
প্রশ্ন:
'অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়েটির বিমর্ষ মুখ।'— এটি কোন রচনার বাক্য?
উত্তর:
অপরিচিতা।
প্রশ্ন:
'মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল'— 'অপরিচিতা' রচনার এ উদ্ধৃতিতে অনুপমের মামার কী প্রকাশ পেয়েছে?
উত্তর:
কৌলীন্য।
প্রশ্ন:
ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিতমশায় কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন?
উত্তর:
শিমুল ও মাকাল।
প্রশ্ন:
কল্যাণীকে গল্পকথক কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর:
রজনীগন্ধা।
প্রশ্ন:
ছোটবেলায় অনুপম পণ্ডিতমশাইয়ের বিদ্রুপের পাত্র হয়েছিল কেন?
উত্তর:
সুন্দর চেহারার জন্য।
প্রশ্ন:
'লক্ষ্মী' শব্দের অর্থ কী?
উত্তর:
ধন-সম্পদের দেবী।
প্রশ্ন:
'অপরিচিতা' গল্পে অনুপমের বন্ধু কে?
উত্তর:
হরিশ।
