বাংলা ভাষা ও সাহিত্য (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'অপরিচিতা' গল্পে অনুপমের বন্ধু কে?
উত্তর:
হরিশ।
প্রশ্ন:
'অপরিচিতা' গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়ো?
উত্তর:
সাতাশ বছর।
প্রশ্ন:
'অপরিচিতা' গল্পে নায়কের বয়স কত বলে উল্লেখ আছে?
উত্তর:
সাতাশ বছর।
প্রশ্ন:
রবীন্দ্রনাথ ঠাকুরের 'অপরিচিতা' গল্পে কন্যাকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়েছিল?
উত্তর:
বিনুদাদাকে।
প্রশ্ন:
কে 'অপরিচিতা' গল্পের চরিত্র নয়?
উত্তর:
লোকনাথ।
প্রশ্ন:
'অপরিচিতা' কার দৃষ্টিকোণে লেখা গল্প?
উত্তর:
উত্তম পুরুষের।
প্রশ্ন:
"ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের শুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জড়িমা নাই।"— এখানে 'জড়িমা' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:
আড়ষ্টতা।
প্রশ্ন:
'তখন আমার বয়স ছিল তেইশ, এখন হইয়াছে সাতাশ।'— কোন রচনায় এবং কার বয়সের কথা বলা হয়েছে?
উত্তর:
'অপরিচিতা' গল্পে অনুপমের।
প্রশ্ন:
'গণ্ডুষ' শব্দের অর্থ কী?
উত্তর:
এক কোষ জল।
