সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ১৮ জুলাই ২০২৪ প্রকাশিত প্রতিবাদী হিপ হপ সঙ্গীত 'আওয়াজ উডা' গীতিকার ও কণ্ঠশিল্পী কে?

র‍্যাপার হান্নান হোসাইন শিমুল।

শেয়ার :

১ জানুয়ারি ২০২৫

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

ঐতিহাসিক কাগমারী সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর:
১৯৫৭ সালের ৭-১০ ফেব্রুয়ারি।
প্রশ্ন:

ঐতিহাসিক কাগমারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর:
টাঙ্গাইল জেলার কাগমারীর সন্তোষ নামক স্থানে।
প্রশ্ন:

কার সভাপতিত্বে কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়?

উত্তর:
মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
প্রশ্ন:

পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?

উত্তর:
ঢাকায়। (কিন্তু পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন বসে-করাচিতে)
প্রশ্ন:

পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রের কে, কবে বাতিল করেন?

উত্তর:
ইস্কান্দার মির্জা কর্তৃক ৭ অক্টোবর, ১৯৫৮ সালে।
প্রশ্ন:

পাকিস্তানের প্রথম কে, কবে সামরিক আইন জারি করেন?

উত্তর:
ইস্কান্দার মির্জা, ৭ অক্টোবর, ১৯৫৮ সালে।
প্রশ্ন:

প্রথম পাক-ভারত যুদ্ধ কবে শুরু হয়?

উত্তর:
১৯৪৭ সালে। [সূত্র: বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৪৭), ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। উল্লেখ্য, অপশনে ১৯৪৭ না থাকলে ১৯৬৫ দিতে হবে।]