সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'নাটক কম করো পিও!' কার্টুনের শিল্পী কে?
উত্তর:
র্যাটস আসিফ।
প্রশ্ন:
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ১৮ জুলাই ২০২৪ প্রকাশিত প্রতিবাদী হিপ হপ সঙ্গীত 'আওয়াজ উডা' গীতিকার ও কণ্ঠশিল্পী কে?
উত্তর:
র্যাপার হান্নান হোসাইন শিমুল।
প্রশ্ন:
কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ডের তদন্ত করে?
উত্তর:
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
প্রশ্ন:
৫ সেপ্টেম্বর ২০২৪ কোন সরকারি স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত হয়?
উত্তর:
গণভবন (শেরেবাংলা নগর, ঢাকা)।
প্রশ্ন:
গণভবন জাদুঘরের নামকরণ কী করা হয়?
উত্তর:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
প্রশ্ন:
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করার লক্ষ্যে গঠিত ফাউন্ডেশনের নাম কী?
উত্তর:
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
প্রশ্ন:
'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' গঠিত হয় কবে?
উত্তর:
১০ সেপ্টেম্বর ২০২৪।
প্রশ্ন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম 'উন্নত মম শির'-এর শিল্পী কে?
উত্তর:
শহীদ কবির।
