সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার ফলে বর্তমানে কোন গ্রিনহাউজ গ্যাস বৃদ্ধি পাচ্ছে না?
উত্তর:
সিএফসি (CFC) গ্যাস।
প্রশ্ন:
বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নির্গত হয়?
উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন।
প্রশ্ন:
'V-20 Group' (Vulnerable Twenty) কী?
উত্তর:
বিশ্বের জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশসমূহের সমন্বয়ে গঠিত বৈষ্যিক জোট।
প্রশ্ন:
'V-20' গ্রুপ কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
২০১৫ সালের ৮ অক্টোবর পেরুর রাজধানী লিমায়।
প্রশ্ন:
'V-20' কোন সংগঠনের একটি অঙ্গসংগঠন?
উত্তর:
Climate Vulnerable Forum (CVF)।
প্রশ্ন:
Climate Vulnerable Forum (CVF) কী ধরনের সংগঠন?
উত্তর:
জলবায়ু পরিবর্তন বিষয়ক সংগঠন।
প্রশ্ন:
Climate Vulnerable Forum (CVF) কবে এবং কার উদ্যোগে গঠিত হয়?
উত্তর:
২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের উদ্যোগে কোপেনহেগেনে অনুষ্ঠিত ১৫তম জলবায়ু শীর্ষ সম্মেলনের (কপ-১৫) ঠিক আগে এটি গঠিত হয়।
প্রশ্ন:
বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সুনামি আঘাত হেনেছিল কবে?
উত্তর:
২০০৪ সালের ২৬ ডিসেম্বর।
প্রশ্ন:
বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সুনামির উৎপত্তির স্থান ছিল কোথায়?
উত্তর:
ভারত মহাসাগর।
প্রশ্ন:
২০০৪ সালের বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সুনামি কতটি দেশে আঘাত হেনেছিল?
উত্তর:
বিশ্বের ১৪টি দেশে।
