সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?

১৯৭২ সালের ৮ জানুয়ারি।

শেয়ার :

১ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়?

উত্তর:
বাংলাদেশে ৩ প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়; যথা-টেনুয়ালোসা ইলিশ (Tenualosa ilisha) যা সাধারণভাবে পরিচিত ইলিশ, সামান্য পরিমাণে চন্দনা ইলিশ (Tenualosa toli) এবং কালেভদ্রে হিলশা গণের হিলশা কেলি (Hilsa kelee/kanagurta) কানাগুর্তা বা গুর্তা প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়।
প্রশ্ন:

মরিচের ঝাল নির্ধারণের যন্ত্রের নাম কী?

উত্তর:
স্কোভাইল স্কেল। এ স্কেলের আবিষ্কারক যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ফার্মাসিস্ট উলবার স্কোভাইল। তার নামানুসারে নামকরণ করা হয় স্কোভাইল স্কেল। মরিচ কতটুকু ঝাল এটি পরিমাপের জন্য একটি একক রয়েছে। এ এককের নাম স্কোভাইল হিট ইউনিট (SHU)।
প্রশ্ন:

Butterfly effect কী?

উত্তর:
বাটারফ্লাই ইফেক্ট (butterfly effect) বা 'প্রজাপতি প্রভাব' বলতে বোঝায় কোনো ক্ষুদ্র ঘটনার ফলে ভবিষ্যতে বৃহদাকার প্রভাব সৃষ্টি। কোনো একটি স্থানের ক্ষুদ্র ক্রিয়ার ফলে পরবর্তীকালে অন্য কোনো জায়গায় বড় ধরনের ঘটনার সৃষ্টি হয়। যা 'বাটারফ্লাই ইফেক্ট' নামে পরিচিত। এ নামটি মূলত এসেছে প্রজাপতির ডানা থেকে। যুক্তরাষ্ট্রের ম্যাথমেটিশিয়ান ও আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেঞ্জ এটিকে জনপ্রিয় করে তোলেন।
প্রশ্ন:

পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং ডিম পাড়ার পর মারা যায় কেন?

উত্তর:
প্রজনন মৌসুমে পুরুষ ঘাসফড়িং অতিরিক্ত মিলনের কারণে দেহের সব শক্তি হারিয়ে ফেলে। তাই তাদের দেহের ইমিউন সিস্টেম দেহের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে অক্ষম হয়ে পড়ে। আবার স্ত্রী ঘাসফড়িং একসাথে দুই শতকের অধিক ডিম পাড়ার কারণে এদের মৃত্যু ঘটে। অর্থাৎ প্রজননের সময় পুরুষ ও ডিম পাড়ার পর স্ত্রী ঘাস ফড়িং মারা যায়।