সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
নাইজেরিয়ার বৃহত্তম জনগোষ্ঠী কোনটি?
উত্তর:
হাউসা-ফুলানি।
প্রশ্ন:
ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ কোনগুলো?
উত্তর:
মোজাম্বিক, টোগো, রুয়ান্ডা ও গ্যাবন।
প্রশ্ন:
বিখ্যাত ডেটন শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর:
১৯৯৫ সালে।
প্রশ্ন:
এসপিওনাজ কী?
উত্তর:
এসপিওনাজ একটি স্প্যানিশ শব্দ, যার ইংরেজি অর্থ স্পাইয়িং বা গুপ্তচরবৃত্তি। বিদেশী সরকার বা প্রতিযোগী কোম্পানির পরিকল্পনা ও কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গুপ্তচরবৃত্তি ব্যবহার করার অভ্যাসকে এসপিওনাজ বলে।
প্রশ্ন:
পানির সাথে অ্যালকোহল মিশালে কী কী ঘটতে পারে?
উত্তর:
পানির সাথে অ্যালকোহল মিশালে অ্যালকোহলের OH-গ্রুপ পানির H এর সাথে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে পানিতে দ্রবীভূত হয়ে যায়।
প্রশ্ন:
মানুষের হাঁচি কীভাবে ও কেন হয়?
উত্তর:
নাসারন্ধ্রে অপরিচিত বা ক্ষতিকর কণা প্রবেশ করলে স্নায়ু মস্তিষ্কে সংকেত পাঠায়। মস্তিষ্ক পেশিগুলোকে সংকুচিত করে এবং ফুসফুসে বাতাস পূর্ণ করে। এরপর হঠাৎ মুখ ও নাসারন্ধ্র মুক্ত হয়ে উচ্চ গতিতে বাতাস বেরিয়ে আসার প্রক্রিয়াই হাঁচি। কারণগুলোর মধ্যে রয়েছে ধুলা, অ্যালার্জি বা সর্দি।
প্রশ্ন:
অ্যাটর্নি জেনারেল এবং প্রধান বিচারপতির মধ্যে পার্থক্য কী?
উত্তর:
প্রধান বিচারপতি সুপ্রীম কোর্টের প্রধান ও সাংবিধানিক পদমর্যাদার অধিকারী। অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল সরকারের নিয়োগকৃত রাষ্ট্র পক্ষের প্রধান আইন কর্মকর্তা, যিনি সরকারকে আইনগত পরামর্শ দেন।
প্রশ্ন:
Compton effect বা কম্পটন ক্রিয়া কী?
উত্তর:
উচ্চশক্তিসম্পন্ন ফোটন যখন ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। ১৯২৩ সালে আর্থার কম্পটন এই ঘটনা প্রমাণ করেন।
প্রশ্ন:
সমন্বয়ক শব্দটির অর্থ কী?
উত্তর:
'সমন্বয়ক' শব্দের অর্থ হলো এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন কার্যক্রম বা দলের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করেন এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে একত্রিত করে পরিচালনা করেন।
