সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'ইরাটম', 'হীরা', 'মুক্তা', 'আশা', 'মালা', 'ময়না', 'ইরি', 'প্রগতি', 'সোনার বাংলা-১', 'নারিকা-১' ও 'আলোক-৬২১০' কিসের নাম?
উত্তর:
উন্নত জাতের ধান।
প্রশ্ন:
ফসলের উচ্চ ফলনশীল জাতকে সংক্ষেপে কী বলে?
উত্তর:
উফশী।
প্রশ্ন:
নদী ছাড়া 'পদ্মা' কিসের উন্নত জাত?
উত্তর:
তরমুজ।
প্রশ্ন:
নদী ছাড়া 'যমুনা' কিসের উন্নত জাত?
উত্তর:
মরিচ।
প্রশ্ন:
পাখি ছাড়া 'ময়না' কিসের উন্নত জাত?
উত্তর:
ধান।
প্রশ্ন:
'রবি-১' কোন ফসলের উন্নত জাত?
উত্তর:
পাট।
প্রশ্ন:
'রূপালী' ও 'ডেলফোজ' কিসের উন্নত জাত?
উত্তর:
তুলা।
প্রশ্ন:
'সুমাত্রা' ও 'ম্যানিলা' কিসের উন্নত জাত?
উত্তর:
তামাক।
