সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
চন্দ্রাবতীর পিতা কে ছিলেন?
উত্তর:
মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
প্রশ্ন:
'আগুনপাখি' উপন্যাসের রচয়িতা কে?
উত্তর:
হাসান আজিজুল হক।
প্রশ্ন:
'পাখির বাসা' ও 'সাত সাগরের মাঝি' গ্রন্থগুলো কে রচনা করেন?
উত্তর:
ফররুখ আহমদ।
প্রশ্ন:
'আশীবিষ' কোন সমাসের উদাহরণ?
উত্তর:
বহুব্রীহি সমাস।
প্রশ্ন:
'মতৈক্য' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
উত্তর:
মত + ঐক্য।
প্রশ্ন:
'বৈষম্যবিরোধী' শব্দটি কোন সমাসে নিষ্পন্ন?
উত্তর:
তৎপুরুষ সমাস।
প্রশ্ন:
'ইতরবিশেষ' বলতে কী বোঝায়?
উত্তর:
পার্থক্য।
প্রশ্ন:
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির একটি দৃষ্টান্ত কী?
উত্তর:
গো + অক্ষ = গবাক্ষ।
প্রশ্ন:
'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম কী?
উত্তর:
আরেফ আলী।
প্রশ্ন:
'মরণ রে তুঁহু মম শ্যাম সমান' পঙ্ক্তিটির রচয়িতা কে?
উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর।
