সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'বাংলাদেশ উন্নয়ন ফোরাম'-এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
উত্তর:
বাংলাদেশ এইড গ্রুপ।
প্রশ্ন:
'বাংলাদেশ উন্নয়ন ফোরাম'-এর প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?
উত্তর:
বিশ্বব্যাংক।
প্রশ্ন:
উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কখন?
উত্তর:
মোঘল আমলে।
প্রশ্ন:
বাংলাদেশে বর্তমানে তফসিলিভুক্ত ব্যাংক কতটি?
উত্তর:
৬১ টি।
প্রশ্ন:
বাংলাদেশের সর্বশেষ ও ৬১তম তফসিলিভুক্ত ব্যাংক কোনটি?
উত্তর:
সিটিজেন ব্যাংক লিমিটেড।
প্রশ্ন:
বাংলাদেশে বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো কী কী?
উত্তর:
সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
প্রশ্ন:
বাংলাদেশে বর্তমানে সরকারি বিশেষায়িত তফসিলি ব্যাংকগুলো কী কী?
উত্তর:
বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।
প্রশ্ন:
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ কত সদস্যের সমন্বয়ে গঠিত?
উত্তর:
৯ সদস্যের।
