সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
২০২৬ সালের প্রাক্কলন (Nominal Est.) অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু আয় কত ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে?
উত্তর:
২,৯৬০ মার্কিন ডলার
প্রশ্ন:
ক্রয়ক্ষমতার সমতা বা PPP ভিত্তিতে ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত ডলারে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে?
উত্তর:
১০,৮৫০ মার্কিন ডলার।
প্রশ্ন:
২০২৬ সালের এপ্রিলে মূল্যস্ফীতি কত শতাংশ ছাড়িয়েছে?
উত্তর:
৯ শতাংশের ওপরে।
প্রশ্ন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের ফুয়েল লোডিং উদ্বোধন হয়?
উত্তর:
৭ এপ্রিল ২০২৬।
প্রশ্ন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে কবে?
উত্তর:
২০২৬ সালের শেষ দিকে।
প্রশ্ন:
সম্প্রতি কমিশনিং লাইসেন্স পেয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
প্রশ্ন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর:
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়।
প্রশ্ন:
রূপপুর প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা কত?
উত্তর:
মোট উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট।
প্রশ্ন:
প্রকল্পটিতে মোট কয়টি ইউনিট রয়েছে?
উত্তর:
মোট ২টি ইউনিট রয়েছে।
