সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'ঘাটুগান' বাংলাদেশের কোন অঞ্চলের?
উত্তর:
ময়মনসিংহ ও সিলেট জেলার ভাটি অঞ্চলের বিখ্যাত লোকগীতি।
প্রশ্ন:
নৌকাবাইচ প্রতিযোগিতায় কোন গান পরিবেশন করা হয়?
উত্তর:
সারি গান।
প্রশ্ন:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির গীতিকার কে?
উত্তর:
আবদুল গফ্ফার চৌধুরী।
প্রশ্ন:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির প্রথম সুরকার কে?
উত্তর:
আবদুল লতিফ।
প্রশ্ন:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির বর্তমান সুরকার কে?
উত্তর:
আলতাফ মাহমুদ।
প্রশ্ন:
একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি সর্বপ্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর:
হাসান হাফিজুর রহমান সম্পাদিত অমর একুশে ফেব্রুয়ারি সংকলন 'একুশে ফেব্রুয়ারী' গ্রন্থে ১৯৫৩ সালে প্রথম প্রকাশিত হয় 'একুশের গান' শিরোনামে।
প্রশ্ন:
কোন সালের প্রভাতফেরীতে সর্বপ্রথম একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি গাওয়া হয়?
উত্তর:
১৯৫৪ সালে।
প্রশ্ন:
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে?
উত্তর:
গোবিন্দ হালদার।
প্রশ্ন:
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির সুরকার ও শিল্পী কে?
উত্তর:
আপেল মাহমুদ।
প্রশ্ন:
'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা' গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর:
গীতিকার- গোবিন্দ হালদার এবং সুরকার- আপেল মাহমুদ।
