• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

২৯তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০০৯

  • বিসিএস ২০০৮
  • ইংরেজি
Back

Translate into Bangla:

Providing enough energy to meet an ever-increasing demand is one of the gravest problems the world is now facing. Energy is the key to an industrialized economy, which calls for a doubling of electrical output every ten to twelve years. Meanwhile, the days of cheap abundant and environmentally acceptable power may be coming to an end. Coal is plentiful but polluting, natural gas is scarce, oil is not found everywhere Nuclear power now appears costly and risky. In many countries of the world, keen interest is being shown in new energy sources. Among the familiar but largely undeveloped sources, solar energy, geothermal energy and energy from the ocean deserve special consideration.

উত্তর: ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে পর্যাপ্ত শক্তির যোগান দেয়া বর্তমান বিশ্বের গুরুতর সমস্যাগুলোর একটি। শক্তি শিল্পায়িত অর্থনীতির মূল চালিকাশক্তি, যার জন্য প্রতি ১০-১২ বছর অন্তর দ্বিগুণ বৈদ্যুতিক উৎপাদনের প্রয়োজন পড়ে। ইতোমধ্যে পরিবেশে ব্যবহার-উপযোগী শক্তির সহজলভ্যতার দিন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়লা প্রচুর পরিমাণে পাওয়া গেলেও এটা পরিবেশ দূষিত করে, প্রাকৃতিক গ্যাস স্বল্প পরিমাণে পাওয়া যায়, তেল সবখানে পাওয়া যায় না। এখন পারমাণবিক শক্তিকে ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। বর্তমানে পৃথিবীর অনেক দেশ শক্তির নতুন নতুন উৎস আবিষ্কারে তীব্র আগ্রহ প্রকাশ করছে। আমাদের পরিচিত কিন্তু এখনও ব্যাপকভাবে অনুন্নত উৎসসমূহের মধ্যে সৌরশক্তি, ভূতাপশক্তি, সামুদ্রিক শক্তি বিশেষ বিবেচনার দাবি রাখে।

শেয়ার :