• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

২৯তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০০৯

  • বিসিএস ২০০৮
  • ইংরেজি
Back

Translate into English:

প্রত্যেক শিশুর মধ্যেই নিহিত রয়েছে অফুরন্ত সম্ভাবনা। একটি শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা, মেধা রয়েছে- তা বিকাশের জন্য অনুকূল পরিবেশ অপরিহার্য। অনেক বাবা-মা রয়েছেন, যারা শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়ে আদৌ সচেতন নন। সামান্য কারণে আমরা শিশুদেরকে ধমক দিয়ে থাকি; এমনকি প্রহারও করে থাকি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে, একটি শিশুকে অযথা ধমক দিলে বা প্রহার করলে তার কত বড় ক্ষতি হয়ে থাকে? বাবা-মা'য়ের অভিপ্রায় অনুযায়ী শিশুদেরকে গড়ে তুলতে চাইলে শিশুদের ছোট ছোট সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং সেসব সমস্যা দূর করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাবা-মাকে মনে রাখতে হবে যে, পর্যাপ্ত অনুকূল পরিবেশই একটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

Ans. There lies an unlimited potential in every child. A favorable atmosphere is essential to the exposure of the latent talent in a child. There are many parents who are not really careful about the creation of a congenial atmosphere for the development of the dormant talent in their children. Sometimes we browbeat and even give our children a good beating for some flimsy reasons. But have we ever thought about the detrimental consequences of such unnecessary beating or scolding? If the parents want to bring their children up as per their desire, they have to find out the small problems of the children and also have to put a sincere try to solve the problems. Parents must remember that only a favorable environment can play a vital role in the blooming of the latent talent in a child.

শেয়ার :