- হোম
- বোর্ড পরীক্ষার প্রশ্ন
বাংলা ১ম পত্র
- চট্টগ্রাম বোর্ড
- এসএসসি
- বাংলা ১ম পত্র
- ২০২৫
১আবদুর রহমানের পায়ের সাইজ কীসের মতো?
রিলিফ ম্যাপের মতো
পান্ডুয়ার মতো
মর্তমান কলার মতো
ডিঙি নৌকার মতো
২'জীবন-সঙ্গীত' কবিতায় কবি সংসারকে 'সমরাঙ্গন' বলেছেন কেন?
জগৎ সংসার ক্ষণস্থায়ী বলে
সংসারে ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হয় বলে
সংসার জীবন নিশার স্বপন বলে
সংসারের যথাযথ দায়িত্ব পালন কঠিন বলে
৫উদ্দীপকের জমিলা এবং 'বহিপীর' নাটকের তাহেরা উভয় চরিত্রে ফুটে উঠেছে- i. প্রতিবাদ ii. অবাধ্যতা iii. অনমনীয়তা। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
৭'নয়ন সমুখে তুমি তুমি নাই / নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই'- উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে?
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
আর কি হে হবে দেখা? যতদিন যাবে
সতত হে নদ, তুমি পড় মোর মনে।
৮'মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি'- প্রতীকে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে?
বাবা-মা-ভাই-বোনের মৃত্যু
মিলিটারিদের বাজার পোড়ানো
চাচির গঞ্জনা, অপমান
গ্রামে রাজাকারদের ভূমিকা
১০জলের জীব জল বিনা মরল কেন?
হবুচন্দ্রের পরামর্শে
দুর্যোগের কারণে
মন্ত্রীর নির্বুদ্ধিতায়
জলে বিষক্রিয়ায়
১২আমি তো এখন স্বাধীন মানুষ- বুধা স্বাধীন- i. কোনো বন্ধন নেই বলে ii. চাচি তাকে মুক্তি দিয়েছে বলে iii. মাইন পুঁতে আসতে পেরে। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
১৩ এলাকার আশরাফ সাহেব সরকারি ত্রাণ বন্যাদুর্গত প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন। এতে অসহায় মানুষগুলো যথেষ্ট উপকৃত হয়। উদ্দীপকের আশরাফ সাহেবকে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে কী বলা যায়?
আলো হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ
জীবন যুদ্ধে উত্তীর্ণ দীর্ঘজীবী মানুষ
ক্ষুৎপিপাসায় কাতর
জীবনে সোনাফলা মানুষ
১৫উদ্দীপকের বিদেশি গানের সাথে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোনটির তুলনা করা যেতে পারে?
মৈমনসিংহ গীতিকার
ঠাকুরমার ঝুলির
আরব্য উপন্যাসের
খনার বচনের

