- হোম
- বোর্ড পরীক্ষার প্রশ্ন
বাংলা দ্বিতীয় পত্র
- যশোর বোর্ড
- এসএসসি
- বাংলা দ্বিতীয় পত্র
- ২০২৬
১কোন ক্রিয়াবিশেষণ বাক্যের মধ্যে বিশেষ ভূমিকা পালন না করে কাজ করে?
ধরনবাচক ক্রিয়াবিশেষণ
কালবাচক ক্রিয়াবিশেষণ
নেতিবাচক ক্রিয়াবিশেষণ
পদাণু ক্রিয়াবিশেষণ
২সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?
কার কাছে গেলে জানা যাবে?
মন দিয়ে লেখাপড়া করা দরকার।
বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
ভালো করে খেয়ে নাও।
৩তাকে আসতে বললাম, তবু এল না - বাক্যটিতে কোন যোজকের ব্যবহার হয়েছে?
সাধারণ যোজক
বিকল্প যোজক
বিরোধ যোজক
কারণ যোজক
৪দুর! এ কথা কি বলতে আছে? - বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ হয়েছে?
বিরক্তি আবেগ
বিস্ময় আবেগ
করুণা আবেগ
অলংকার আবেগ
৫বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা বা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়?
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
৬ক্রিয়াবিশেষণ বর্গের পরিচয় পাওয়া যায় নিচের কোন বাক্যে?
ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।
বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই।
সে লিখছে আর হাসছে।
অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
৮যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই - এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
অনুজ্ঞাবাচক বাক্য
১৩শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে?
সমাজ বিবেচনায়
স্থান বিবেচনায়
প্রসঙ্গ বিবেচনায়
কাল বিবেচনায়
১৪নিচের কোনটি অক্রিয় বাক্য?
তিনি বাংলাদেশের নাগরিক।
জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
আমার মা চাকরি করেন।
আমাকে একটি কলম দাও।
১৫দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে কোন বাক্য বলে?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
আবেগবাচক বাক্য

