- হোম
- বোর্ড পরীক্ষার প্রশ্ন
বাংলা দ্বিতীয় পত্র
- ময়মনসিংহ বোর্ড
- এসএসসি
- বাংলা দ্বিতীয় পত্র
- ২০২৬
২নিচের কোনটি ধরনবাচক ক্রিয়াবিশেষণ?
খুব যে বলেছিলেন আসবেন।
যথাসময়ে তিনি উপস্থিত হয়েছেন।
সে এখন যাবে না।
টিপটিপ বৃষ্টি পড়ছে।
৩ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
সবার উপরে নীল আকাশ।
ভালো করে খেয়ে নাও।
কার কাছে গেলে জানা যাবে?
কোন পর্যন্ত পড়েছ?
৬বসার সময় নেই, তাই যেতে হচ্ছে। বাক্যটিতে 'তাই' শব্দটি কোন যোজক নির্দেশ করে?
সাধারণ
সাপেক্ষ
বিরোধ
কারণ
৭অলংকার আবেগের উদাহরণ নিচের কোনটি?
আহা! বেচারার এত কষ্ট।
যাকগে, ওসব কথা থাক।
হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
ছি ছি! এসব কথা বলো না।
১০নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
জগতে অসম্ভব বলে কিছু নেই।
তুমি আসবে বলে আমি অপেক্ষায় আছি।
ছেলেটি গরিব কিন্তু সৎ।
সবাই যেন সভায় হাজির থাকে।
১৪'অন্ন' শব্দের দ্বারা ভাত বোঝালে তাতে অর্থের কী পরিবর্তন হয়?
অর্থ প্রসার
অর্থ সংকোচ
অর্থের অবনতি
অর্থের উন্নতি
১৫'সফলতা লাভ' অর্থটি নিচের কোন বাগধারার মধ্যে রয়েছে?
অদৃষ্টের পরিহাস
তীর্থের কাক
কাঁচা পয়সা
কিস্তিমাত করা

